ঢাকা ০২:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

দেশে নতুন গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হবে”- জোনায়েদ সাকি

ফয়সল আহমেদ খান, বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৬:১৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • / ৫০০ বার পড়া হয়েছে

ছবি প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আজ বৃহস্পতিবার(২৬ জুন) বিকালে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে দলীয় কার্যালয় উদ্ধোধন করেন। উদ্ধোধন শেষে এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে যেয়ে জোনায়েদ সাকি বলেন, রাষ্ট্রের মূলনীতি নিয়ে এখনো ঐকমত্য হয়নি। এ বিষয়ে নতুন একটি প্রস্তাবের কথা উল্লেখ করে তিনি বলেন, সংবিধানের মূলনীতিতে কী কী অবশ্যই উল্লেখ থাকতে হবে, সে বিষয়ে ঐকমত্য কমিশনের সাথে আলোচনা হয়েছে। সাম্য, মানবিক মর্যাদা, সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা, সম্প্রীতি ও পক্ষপাতহীনতা—এই পাঁচ বিষয়কে সমর্থন করেছেন তাঁরা।

জোনায়েদ সাকি বলেন, ভবিষ্যতে অন্তত এই পাঁচ বিষয় সংবিধানে থাকতে হবে—এই রকম একটি ঐকমত্যে পৌঁছানোর বিষয়ে তিনি আশাবাদী।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, দেশে নতুন গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হবে। নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, বিচার বিভাগসহ রাষ্ট্রের সব সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে গণতান্ত্রিক করে রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার ও রূপান্তর ঘটাতে হবে। যাতে জনগণ, রাষ্ট্র, সমাজ সবক্ষেত্রে গণক্ষমতায়ন হয়, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা হয়।

জনগণের বৃহত্তর স্বার্থের বাইরে গণসংহতি আন্দোলনের আর কোনো স্বার্থ নাই উল্লে­খ করে জোনায়েদ সাকি বলেন, আমরা দেশের মানুষের মর্যাদা, সামাজিক অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকারসহ জনগণের সার্বিক মুক্তির জন্য সংগ্রাম করছি। এই রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা জনগণকে রক্ষা করতে ভূমিকা নিতে হবে। ভারতের আধিপত্য আগ্রাসন পুনরায় ফিরতে দেওয়া হবে না।

বাঞ্ছারামপুর উপজেলার সমন্ধয়ক শামিম শিবলী ছাড়াও সমাবেশে আরো উপস্থিত ছিলেন মাতু ডাক্তার, মো: রকিবুল ইসলাম, মহিউদ্দিন,আল আমিন মাস্টার, রাকিব মাস্টার,মো: ইলিয়াস, মো: মাঈনুদ্দিন,মো: মোস্তাক, আব্দুর রিশিদ,মো: সুজন, বাবুল সরকার,মো: মানিক মিয়া প্রমূখ।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

দেশে নতুন গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হবে”- জোনায়েদ সাকি

আপডেট সময় : ০৬:১৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫