ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নব অভিযাত্রা শুরু অন্তঃসত্ত্বা স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপকারী স্বামী আটক অন্তঃসত্ত্বা স্ত্রীর গোপনাঙ্গে এসিড নিক্ষেপের অভিযোগ, স্বামী পলাতক বিরল রোগে আক্রান্ত জিদনী, টাকার অভাবে হচ্ছে না চিকিৎসা ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের আজীবন সদস্য হলেন সমাজসেবক খায়রুল হাসান ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সুবর্ণজয়ন্তীর লোগো উন্মোচন অনুষ্ঠানে ‘উপজেলাগুলোতে কোনটি মূল প্রেসক্লাব’—বিভ্রান্তি দূর করে সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার আহ্বান এমপি শ্যামলের জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ যুবকের পাশে উপজেলা প্রশাসন, পেলেন নতুন ঘর জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় শহীদদের প্রতি শ্রদ্ধা, পরিবার ও আহতদের সংবর্ধনা আখাউড়ার স্বনামধন্য প্রয়াত শিক্ষক আওয়াল খাদেমের ২১তম মৃত্যুবার্ষিকী পালিত আখাউড়ায় মাদকের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম

মেড্ডায় অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস জেলা পরিষদ প্রশাসকের

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৩:১৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / ১০১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা এলাকার জুলাহাটি ফিরোজ মিয়া কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ।

রোববার (১২ জুলাই) দিবাগত রাতে মেড্ডা এলাকার জুলাহাটি ফিরোজ মিয়া কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকটি বসতঘর পুড়ে যায়। এতে ৮টি পরিবার তাদের সর্বস্ব হারিয়ে মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছেন।

এমন ঘটনার খবর পেয়ে সোমবার (১৩ জুলাই) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের নির্দেশনায় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকাটি পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভূঁইয়া।

পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত ৮টি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন জেলা পরিষদ প্রশাসক এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। তিনি ক্ষয়ক্ষতির বিষয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।

আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ বলেন, “আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তদন্ত করে বের করার জন্য সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এই কলোনির যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পুনর্বাসনে আমরা সম্মিলিতভাবে কাজ করব।

বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের পক্ষ থেকে তাদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে, ইনশাআল্লাহ।”

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

মেড্ডায় অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস জেলা পরিষদ প্রশাসকের

আপডেট সময় : ০৩:১৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬