ঢাকা ০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নব অভিযাত্রা শুরু অন্তঃসত্ত্বা স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপকারী স্বামী আটক অন্তঃসত্ত্বা স্ত্রীর গোপনাঙ্গে এসিড নিক্ষেপের অভিযোগ, স্বামী পলাতক বিরল রোগে আক্রান্ত জিদনী, টাকার অভাবে হচ্ছে না চিকিৎসা ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের আজীবন সদস্য হলেন সমাজসেবক খায়রুল হাসান ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সুবর্ণজয়ন্তীর লোগো উন্মোচন অনুষ্ঠানে ‘উপজেলাগুলোতে কোনটি মূল প্রেসক্লাব’—বিভ্রান্তি দূর করে সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার আহ্বান এমপি শ্যামলের জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ যুবকের পাশে উপজেলা প্রশাসন, পেলেন নতুন ঘর জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় শহীদদের প্রতি শ্রদ্ধা, পরিবার ও আহতদের সংবর্ধনা আখাউড়ার স্বনামধন্য প্রয়াত শিক্ষক আওয়াল খাদেমের ২১তম মৃত্যুবার্ষিকী পালিত আখাউড়ায় মাদকের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম

ব্রাহ্মণবাড়িয়ায় পৌর সুপার মার্কেটের দোকান বরাদ্দের লটারি অনুষ্ঠিত

আবু নাছের রতন
  • আপডেট সময় : ০৪:১৩:১১ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / ১৩৮ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় এডভোকেট হুমায়ুন কবীর পৌর সুপার মার্কেটের বরাদ্দকৃত দোকানের লটারি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুর ১২টায় শহরের জাতীয় বীর আব্দুল কুদ্দুছ মাখন পৌর মুক্তমঞ্চে পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত লটারি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবুসাঈদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ এবং জেলা পুলিশ সুপার আবদুর রউফ এবং পৌর প্রশাসক (উপসচিব) শরিফুল ইসলাম।

অনুষ্ঠানে জানানো হয়, পুরোনো এডভোকেট হুমায়ুন কবীর পৌর সুপার মার্কেট ভেঙে নতুন বহুতল ভবন নির্মাণের পর দোকান বরাদ্দের আবেদন আহ্বান করা হয়। দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত অবশিষ্ট ১৯৩টি দোকানের বিপরীতে মোট ১ হাজার ৬৬২টি শিডিউল বিক্রি হয়। এর মধ্যে ১ হাজার ৫৭৭টি আবেদন জমা পড়ে। দুটি আবেদনে দোকান নম্বর উল্লেখ না থাকায় সেগুলো বাতিল করা হয়। এছাড়া আরও ১১টি আবেদনকারী নির্ধারিত পে-অর্ডারের অর্থ জমা না দেওয়ায় তাদের আবেদনও বাতিল হয়। যাচাই-বাছাই শেষে ১ হাজার ৫৭৫টি বৈধ আবেদন চূড়ান্ত করা হয় এবং আবেদনকারীদের উপস্থিতিতে স্বচ্ছতার ভিত্তিতে লটারির মাধ্যমে দোকান বরাদ্দ দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, আজকের লটারি সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হচ্ছে। অতীতে ফ্যাসিস্ট সরকারের আমলে লটারির নামে আগে থেকেই পিন দিয়ে চিহ্নিত করে নিজেদের পছন্দের ব্যক্তিদের সুবিধা দেওয়ার অভিযোগ ছিল। কিন্তু এখন আবেদনকারীদের সামনেই উন্মুক্তভাবে লটারি অনুষ্ঠিত হচ্ছে, যাতে কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্বের সুযোগ না থাকে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জহিরুল হক খোকন, এবিএম মোমিনুল হক এবং জেলা জামায়াতে ইসলামীর আমির মো. মোবারক হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. এরশাদ মিয়া।

অনুষ্ঠানে লটারির মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করে দোকান বরাদ্দের কার্যক্রম সম্পন্ন করা হয়। উপস্থিত অতিথিবৃন্দ এ ধরনের উন্মুক্ত লটারি পদ্ধতির মাধ্যমে বরাদ্দ কার্যক্রম পরিচালনার প্রশংসা করেন এবং পৌরসভার সেবার মান আরও উন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বরাদ্দপ্রত্যাশী, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়ায় পৌর সুপার মার্কেটের দোকান বরাদ্দের লটারি অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:১৩:১১ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬