ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি শ্যামলকে সিরাজুল ইসলাম সিরাজের অভিনন্দন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন ইঞ্জিনিয়ার শ্যামল মেড্ডায় অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস জেলা পরিষদ প্রশাসকের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব হলেন আশিকুল ইসলাম সুমন ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ’র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় পৌর সুপার মার্কেটের দোকান বরাদ্দের লটারি অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসকের ট্রেজারি পরিদর্শন, নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী যাচাই সরাইলে টানা তিন দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর শান্তির আভাস, জেলা পরিষদ প্রশাসক সিরাজের মধ্যস্থতায় সমঝোতা আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের জমি রক্ষার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ

 আখাউড়ায় সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মিশনের মতবিনিময়

আজকের ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:২৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • / ৯৬ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আসন্ন আখাউড়া পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন।

মঙ্গলবার (২ জুন) সকাল ১১ টার দিকে পৌর শহরের সড়ক বাজার গ্র্যান্ড সুলতান রেস্টুরেন্ট মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় তিনি স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে আখাউড়া পৌরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের জনসাধারণকে ঈদের শুভেচ্ছা জানান এবং পাশাপাশি আগামী পৌর নির্বাচনে সাংবাদিকহ সকলের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় আবুল মনসুর মিশন বলেন, প্রিয় নেতা ব্রাহ্মণবাড়িয়া- ৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান এমপির পাশে থেকে সক্রিয় রাজনীতি করার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আখাউড়া পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তরিত করার লক্ষ্যেই আমি এবার ‘মেয়র’ পদে প্রার্থী হব। পৌরসভা নিয়ে আমার কিছু পরিকল্পনা আছে। জনগণের ভোটে আমি নির্বাচিত হলে যানজট সমস্যার সমাধানে প্রথমেই উদ্যোগ নিব। এছাড়াও শহরের কালন্দি খাল আবর্জনা মুক্ত করে বক্সকালভার্ট করার পরিকল্পনা রয়েছে। ওয়াক ওয়ে গড়ে তুললে আখাউড়া সৌন্দর্য অনেক গুন বৃদ্ধি পাবে। তাছাড়া পৌর নাগরিকদের হয়রানি মুক্ত সেবা প্রদানে করনীয় সব কিছু করবো। সততা ও নিষ্ঠার সাথে উন্নয়ন কাজ করবো।
এসময় তিনি পৌরসভার উন্নয়ন পরিকল্পনা ও ব্যক্তিগত তথ্য সম্বলিত লিফলেট সাংবাদিকদের হাতে তুলে দেন। তিনি ছাত্র জীবনে সাংবাদিকতা করেছেন জানিয়ে বলেন, সাবেক সহকর্মী হিসেবে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা চাই।
মতবিনিময় সভায় আখাউড়ার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

 আখাউড়ায় সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মিশনের মতবিনিময়

আপডেট সময় : ১২:২৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬