ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৫:২২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • / ১১৫ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা এবং জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের অংশগ্রহণের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই শহীদ দিবস।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় শহরের পৌর আধুনিক সুপার মার্কেট প্রাঙ্গণে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ।

আলোচনা সভায় জুলাই আন্দোলনের শহীদ হোসাইনের মা আবেগঘন বক্তব্যে বলেন, “আমার ছেলের হত্যার বিচার এখনো হয়নি। আমি এ ঘটনার ন্যায়বিচার চাই।” তাঁর এ বক্তব্যে উপস্থিত অতিথি ও শহীদ পরিবারের সদস্যদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, জুলাই আন্দোলনের শহীদ পরিবারের পাশে সরকার রয়েছে। আহত ব্যক্তিদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়ে সরকারের অবস্থান সুস্পষ্ট।

অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোবারক হোসেন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা এনসিপির সদস্যসচিব ইঞ্জিনিয়ার আমিনুল হক চৌধুরী, বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি মো. সিরাজুল ইসলাম, জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা নিয়াজুল করীমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, আহত ব্যক্তি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের স্মৃতি সংরক্ষণ, আত্মত্যাগের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা এবং ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস

আপডেট সময় : ০৫:২২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬