ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ গ্যাস সংকটে বন্ধ সার কারখানা চালুর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্দন ও বিক্ষোভ দুই বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় ১২ সেপ্টেম্বর নৌকাবাইচ

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৪:১৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • / ১০৬ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে অভিযান চালিয়ে ৬৫টি জীবিত কচ্ছপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে বন বিভাগের তত্ত্বাবধানে উদ্ধার হওয়া কচ্ছপগুলো তাদের প্রাকৃতিক আবাসস্থল সালদানদীতে অবমুক্ত করা হয়।

মঙ্গলবার (২১ জুলাই) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর আওতাধীন সালদানদী বিওপির একটি টহল দল কসবা উপজেলার দায়িত্বপূর্ণ শহীদ মিনার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৪টি বড় ‘পেপসেল টারটেল’ ও ৬১টি ছোট ‘সন্দি কাসিম’ প্রজাতির কচ্ছপ উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, টহল দলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা কচ্ছপগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়। এ কারণে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরে বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুসরণ করে বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে এবং বিজিবির উপস্থিতিতে উদ্ধার করা কচ্ছপগুলো সালদানদীতে অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সালদানদী কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার মো. মাসুদ, কুমিল্লা সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজেহার ইসলাম চৌধুরী, ব্রাহ্মণপাড়া উপজেলা বন কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অবমুক্তকরণ অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে বন্যপ্রাণী রক্ষার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে বন্যপ্রাণী পাচার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক ও অন্যান্য চোরাচালান দমনে বিজিবি নিয়মিত কাজ করছে। একই সঙ্গে বনজ ও বন্যপ্রাণীসহ দেশের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণেও বাহিনী সর্বদা সচেষ্ট। সীমান্ত এলাকায় চোরাচালান ও বন্যপ্রাণী পাচারবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত

আপডেট সময় : ০৪:১৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬