ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত 

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৭:৫৮:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • / ৫৫ বার পড়া হয়েছে
নদী ও জলাশয় সুরক্ষার সামাজিক সংগঠন “ঢেউ” এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার ১৮ জুলাই বিকাল ৫টায় মধ্যপাড়া মহেশ্বরী দীঘিরপাড়ে ঢেউ এর আলোচনা সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। সংগঠনের আহবায়ক সোহেল আহাদ ও সদস্য সচিব আইফাত ইসলামকে ঘোষণা করা হয়। যুগ্ম আহবায়ক (১) আলী আকরাম খন্দকার স্বপন, যুগ্ম আহবায়ক (২) আমিনুল ইসলাম আহাদ ও যুগ্ম আহবায়ক (৩) হীরা আহমেদ জাকির। অন্যান্য সদস্যদের মাঝে রয়েছে মমিনুল হক রুবেল, সানাউল হক, খোকন মিয়া, বশির আহমেদ, ফজল ভূইয়া, দুলাল আহমেদ, কাউছার আহমেদ, আহসান হাবিব জাকারিয়া ও মো. জহির উল্লাহ্ প্রমূখ।
আলোচনা সভায় ৭ দফা দাবি পুনরুত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে ১। ব্রাহ্মণবাড়িয়া শহরে তিতাস নদীর উৎপত্তিস্থল ভাদুঘর থেকে মেড্ডা শ্মশানঘাট পর্যন্ত ২৬টি খাল (টাউন খালসহ) পুনরুদ্ধার করা, ২। টাউন খালের উভয় পাশের সীমানা নির্ধারণ, দখলমুক্তকরণ, সৌন্দর্যবর্দ্ধন এবং নৌ-চলাচলের উপযোগী পরিবেশ নিশ্চিত করা, ৩। পৌরসভার নিজস্ব ১০টি পুকুরসহ শহরের ২১২টি পুকুর সংরক্ষণ করে সরকারি গেজেটভুক্ত করা, ৪। শহরের কাউতলী মোড় থেকে মেড্ডা বাসস্ট্যান্ড হয়ে ঘাটুরা মোড় পর্যন্ত সড়কের দুই পাশে প্রশস্ত করা, ৫। জেলা পরিষদ কর্তৃক খালের ওপর নির্মিত সকল মার্কেট উচ্ছেদ করে খালের পূর্বের স্বাভাবিক রূপ ফিরিয়ে আনা, ৬। শিশুবান্ধব শহর গড়ার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া শহরের পরিত্যক্ত পুরাতন জেলখানার স্থানে একটি আধুনিক শিশু বিনোদন পার্ক নির্মাণ করা ও ৭। শহরের যানজট ও শব্দদূষণ নিরসনে ব্যাটারিচালিত রিকশার হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।
শহর সৌন্দর্য বর্দ্ধনে ঢেউ উত্থাপিত ৭টি দাবিকে গুরুত্ব দিয়ে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, নদী, জলাশয়, পরিবেশ ও শিশু সুরক্ষা মানুষের মৌলিক অধিকার। নদী জলাশয় বাঁচলে পরিবেশ বাঁচবে, পরিবেশ বাঁচলে শিশুরা সুরক্ষায় থাকবে। শহরের ১২০ কিলোমিটার ড্রেনে জমে থাকা পলিমাটি অপসারণ করা, শহরের বিভিন্ন পয়েন্টে অযাচিতভাবে ময়লার ঝুড়ি (ডাস্টবিন) সরিয়ে পাড়া মহল্লায় ভ্যানগাড়ির মাধ্যমে ময়লা আনয়নের ব্যবস্থা করার জন্য পৌর কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছে ঢেউ সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত 

আপডেট সময় : ০৭:৫৮:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬