এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান
- আপডেট সময় : ০৭:৫০:৩২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
- / ৬৯ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া শহরের এফ এ টাওয়ারে গত ১ মার্চ সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান মারহাবা ওয়ার্ল্ডকে জেলা পরিষদের পক্ষ থেকে ৫০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সুপারিশে জেলা পরিষদের পক্ষ থেকে প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ মারহাবা ওয়ার্ল্ডের মালিকের হাতে ৫০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন।
উল্লেখ্য, গত ১ মার্চ এফ এ টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভবনটির দ্বিতীয় তলার বহু দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম ছিল দ্বিতীয় তলার ২৯ ও ৩০ নম্বর দোকান মারহাবা ওয়ার্ল্ড।
এর আগে একই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দ্বিতীয় তলার আরেক প্রতিষ্ঠান ‘বেবি জোন’-এর মালিকের কাছেও জেলা পরিষদের পক্ষ থেকে ৫০ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন























