বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হওয়ায় এমপি শ্যামলকে জেলা বিএনপির শুভেচ্ছা
- আপডেট সময় : ০৭:০৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
- / ১৩৩ বার পড়া হয়েছে
বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে মনোনীত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে ফুলেল শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি।
মঙ্গলবার রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজের নেতৃত্বে জেলা বিএনপির একটি প্রতিনিধি দল সংসদ সদস্যের সঙ্গে রাজধানীর উত্তরায় ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের কার্যালয়ে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করে তাঁকে শুভেচ্ছা জানান। এ সময় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজমসহ জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়কালে নেতৃবৃন্দ ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সাফল্য কামনা করেন। তারা বলেন, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্ব দেশের বাণিজ্য খাতের উন্নয়ন, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ইতিবাচক ভূমিকা রাখবে।
এ সময় ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল শুভেচ্ছা জানাতে আসা জেলা বিএনপির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং দলের আদর্শ ও জনগণের প্রত্যাশা বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সংবাদটি শেয়ার করুন























