মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজের সৌজন্য সাক্ষাৎ
- আপডেট সময় : ০৫:৪০:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
- / ১১৬ বার পড়া হয়েছে
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।
বুধবার (১৫ জুলাই) অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া জেলার সার্বিক উন্নয়ন, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় জেলার মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন তারা।
সাক্ষাৎ শেষে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।
সংবাদটি শেয়ার করুন























