ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ১২:৩৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • / ৫০ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় পাসপোর্ট সেবার মান ও কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করতে আঞ্চলিক পাসপোর্ট অফিস আকস্মিক পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ। বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা ১১টার দিকে তিনি অফিসটি পরিদর্শন করে সেবাপ্রার্থীদের সঙ্গে কথা বলেন এবং সেবা কার্যক্রমের বিভিন্ন দিক খতিয়ে দেখেন।

এ সময় তিনি নির্ধারিত নিয়ম অনুযায়ী সেবা প্রদান করা হচ্ছে কি না, সেবাগ্রহীতারা কোনো ধরনের ভোগান্তি বা হয়রানির শিকার হচ্ছেন কি না—সে বিষয়ে খোঁজখবর নেন।

পরে তিনি আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালকের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি পাসপোর্ট সেবার মান আরও উন্নত করা, দালালমুক্ত পরিবেশ বজায় রাখা এবং সেবাপ্রার্থীদের দ্রুত, সহজ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহিন, প্রচার সম্পাদক মোহাম্মদ মাহিন, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার পরিচালক শেখ আরিফ বিল্লাহ আজিজী, পৌর ওলামা দলের সাধারণ সম্পাদক সৈয়দ কাসেমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন

আপডেট সময় : ১২:৩৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬