ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নব অভিযাত্রা শুরু অন্তঃসত্ত্বা স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপকারী স্বামী আটক অন্তঃসত্ত্বা স্ত্রীর গোপনাঙ্গে এসিড নিক্ষেপের অভিযোগ, স্বামী পলাতক বিরল রোগে আক্রান্ত জিদনী, টাকার অভাবে হচ্ছে না চিকিৎসা ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের আজীবন সদস্য হলেন সমাজসেবক খায়রুল হাসান ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সুবর্ণজয়ন্তীর লোগো উন্মোচন অনুষ্ঠানে ‘উপজেলাগুলোতে কোনটি মূল প্রেসক্লাব’—বিভ্রান্তি দূর করে সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার আহ্বান এমপি শ্যামলের জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ যুবকের পাশে উপজেলা প্রশাসন, পেলেন নতুন ঘর জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় শহীদদের প্রতি শ্রদ্ধা, পরিবার ও আহতদের সংবর্ধনা আখাউড়ার স্বনামধন্য প্রয়াত শিক্ষক আওয়াল খাদেমের ২১তম মৃত্যুবার্ষিকী পালিত আখাউড়ায় মাদকের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব হলেন আশিকুল ইসলাম সুমন

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৩:৩০:৩০ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • / ১৮৪ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করা
হয়েছে। এতে স্থানীয় ক্রীড়া সংগঠক ও জেলা যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ আশিকুল ইসলাম (সুমন)-কে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে ২৫ জুন ২০২৬ তারিখে জারি করা এক পত্রে এ তথ্য জানানো হয়। জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা অনুযায়ী জাতীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্রের ২৪.৩ ধারা অনুসারে সদর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এ অ্যাডহক কমিটি গঠনের প্রস্তাব পাঠানো হয়।

কমিটিতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং স্থানীয় ক্রীড়াবিদ তারেকুল ইসলাম (তারেক)। কমিটির সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ আশিকুল ইসলাম (সুমন)।

এদিকে, আশিকুল ইসলাম সুমন সদস্য সচিব মনোনীত হওয়ায় মধ্যপাড়া দিঘীরপাড় স্পোর্টিং ক্লাব ও ব্রাদারস ইউনিয়ন ক্লাব এক অভিনন্দন বার্তায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। সংগঠন দুটির পক্ষ থেকে বলা হয়, সুমন একজন দক্ষ ক্রীড়া সংগঠক, মাদকবিরোধী সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত এবং দীর্ঘদিন ধরে ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করে আসছেন। তাঁর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেছে।

এছাড়া বিবৃতিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল-এর প্রতিও কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব হলেন আশিকুল ইসলাম সুমন

আপডেট সময় : ০৩:৩০:৩০ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬