ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৯:০৫:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • / ৪৮ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মৌলভীপাড়ায় একটি বহুতল ভবনের নির্মাণকাজ হাইকোর্টের নির্দেশে বন্ধ করে দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৌলভীপাড়ায় চক্ষু হাসপাতাল সংলগ্ন এলাকায় কোয়ালিশন ডেভেলপমেন্ট কোম্পানি একটি বহুতল ভবনের নির্মাণকাজ শুরু করে। এ সময় প্রতিবেশী এমদাদুল হক এলবিন দাবি করেন, পৌর ভবন নির্মাণ বিধিমালা যথাযথভাবে অনুসরণ না করেই নির্মাণকাজ পরিচালনা করা হচ্ছে।

এ অভিযোগে তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় লিখিত আবেদন করেন। অভিযোগের পর পৌর কর্তৃপক্ষ নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ রেখে বিধিমালা অনুসরণ করে প্রয়োজনীয় অনুমোদন ও নিয়ম মেনে কাজ করার জন্য ডেভেলপার প্রতিষ্ঠানকে মৌখিক ও লিখিতভাবে নির্দেশ দেয়। তবে অভিযোগ রয়েছে, এসব নির্দেশনা উপেক্ষা করে প্রতিষ্ঠানটি নির্মাণকাজ চালিয়ে যায়।

পরবর্তীতে এমদাদুল হক এলবিন হাইকোর্টে রিট আবেদন করলে আদালত নির্মাণকাজের ওপর স্থিতাবস্থা (নিষেধাজ্ঞা) জারি করেন। আদালতের ওই নির্দেশের পরিপ্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সেকেন্ড অফিসার এসআই মো. মমিনুল ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট ডেভেলপার প্রতিষ্ঠানের বক্তব্য পাওয়া যায়নি।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ

আপডেট সময় : ০৯:০৫:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬