ঢাকা ০১:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

নাসিরনগরে নৌকায় ঘুমানোকে কেন্দ্র করে জেলের বৈঠার আঘাতে আরেক জেলে নিহত

চন্দন কুমার দেব, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) থেকে :
  • আপডেট সময় : ০৫:২০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • / ৪৭৮ বার পড়া হয়েছে

মাছ ধরতে গিয়ে নদীতে নৌকার মধ্যে জাল না ফেলে ঘুমিয়ে থাকার কারণে এক জেলের বৈঠার আঘাতে অপর এক জেলে নিহত হয়েছেন। নিহত জেলে তারই সাত বছরের সহকর্মী।

ঘটনাটি ঘটেছে গত ৭ আগস্ট (বৃহস্পতিবার) রাতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, কালী মোহন দাস (৬৫), মনিন্দ্র দাস (৫৫) ও দিলীপ সরকার (৩৫) নামের তিন জেলে গত সাত বছর ধরে নৌকা দিয়ে একসঙ্গে মাছ ধরার কাজ করতেন। ঘটনার দিন রাত সাড়ে ৯টার দিকে তারা ভলাকুট উত্তরপাড়া সংলগ্ন নদী এলাকায় মাছ ধরতে যান।

শারীরিকভাবে অসুস্থ বোধ করায় মনিন্দ্র দাস নৌকার মধ্যে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এ নিয়ে তার সঙ্গে সহকর্মী কালী মোহন দাসের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষুব্ধ কালী মোহন দাস হাতে থাকা বৈঠা দিয়ে মনিন্দ্র দাসের মাথায় সজোরে আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে তিনি নৌকার মধ্যে লুটিয়ে পড়েন।

সংগীয় জেলে দিলীপ সরকার চিৎকার করে নৌকা পাড়ে ভেড়ান এবং স্থানীয়দের সহযোগিতায় মনিন্দ্র দাসকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থা গুরুতর হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে অবস্থার আরও অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে গত ৯ আগস্ট শনিবার বিকেল ৩টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শনিবার রাতেই নিহতের পরিবারের সদস্যরা নাসিরনগর থানায় বিষয়টি জানালে, রাত সাড়ে ১২টার দিকে এসআই কামালের নেতৃত্বে পুলিশের একটি দল ভলাকুট গ্রামে অভিযান চালিয়ে আসামি কালী মোহন দাসকে তার বাড়ি থেকে আটক করে।

ভলাকুট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ইদ্রিস মিয়া বলেন, “শুনেছি মাছ ধরতে গিয়ে এক জেলের বৈঠার আঘাতে আরেক জেলে গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। গতকাল শুনেছি তিনি মারা গেছেন। এখনো লাশ বাড়িতে আসেনি, আমি তার বাড়িতেই আছি।”

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, “এখনও মামলা হয়নি, নিহতের স্বজনরা আসছেন। লাশ ময়নাতদন্তের প্রক্রিয়াধীন আছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে।”

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নাসিরনগরে নৌকায় ঘুমানোকে কেন্দ্র করে জেলের বৈঠার আঘাতে আরেক জেলে নিহত

আপডেট সময় : ০৫:২০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫