ঢাকা ১২:১৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

মাদকবিরোধী সচেতনতায় নাসিরনগরে ক্রিকেট টুর্নামেন্ট

চন্দন কুমার দেব, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৫১:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / ২২৯ বার পড়া হয়েছে

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নে বর্ণিল আয়োজনে একটি ক্রিকেট টুর্নামেন্টের শুভ সূচনা হয়েছে। সামাজিক অবক্ষয় ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে স্থানীয় মাদক নির্মূল কমিটির উদ্যোগে এই আয়োজন করা হয়।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে গোয়ালনগর (পশ্চিম) খেলার মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হক চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজকর্মী লায়ন মো. কামাল হোসেন, বিএনপি নেতা ও ব্যবসায়ী মো. আবুল কাশেম মিয়া, শিক্ষাবিদ প্রভাষক মো. হুমায়ুন কবীর, প্রধান শিক্ষক মো. উমর ফারুক, সমাজসেবক কামরুল হাসান বাবু, বিশিষ্ট ব্যক্তি মো. নাসির ভুঁইয়া, সিঙ্গাপুর প্রবাসী মো. রফিক আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদক নির্মূল কমিটির সভাপতি মো. একরাম হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. ফাইজুল ইসলাম।
উদ্বোধনী খেলায় টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে গোয়ালনগর একাদশ নির্ধারিত ১৫ ওভারে বিশাল ২৮৮ রান সংগ্রহ করে। লক্ষ্য তাড়া করতে নেমে ভলাকুট একাদশ ১১২ রানে গুটিয়ে গেলে ১৭৬ রানের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে স্বাগতিক দল।
খেলা ঘিরে মাঠে ও মাঠের বাইরে হাজারো দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং পুরো এলাকা দর্শকদের উচ্ছ্বাসে প্রাণবন্ত হয়ে ওঠে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

মাদকবিরোধী সচেতনতায় নাসিরনগরে ক্রিকেট টুর্নামেন্ট

আপডেট সময় : ০৭:৫১:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬