ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির ১৪ ইউনিটের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ তিতাসের বুকে দুই বছর পর নৌকা বাইচ, অর্ধলক্ষাধিক দর্শকের উচ্ছ্বাস বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

নাসিরনগরে লায়ন্স ক্লাব অব লঙ্গন ভ্যালির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির

চন্দন কুমার দেব, নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া থেকে):
  • আপডেট সময় : ১১:২৩:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৪৩৩ বার পড়া হয়েছে

লায়ন্স ক্লাব অব লঙ্গন ভ্যালির সভাপতি লায়ন মোয়াজ্জেম হোসেন চৌধুরীর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটি বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে।
৩১ জানুয়ারি (শনিবার) নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বেনীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিবিরটি অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব ঢাকা লঙ্গন ভ্যালির প্রেসিডেন্ট লায়ন মোয়াজ্জেম হোসেন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা মেজিস্টেক উত্তরা-এর প্রেসিডেন্ট লায়ন ডা. মো. ইমান আল মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা গ্রেটার ডাউনটাউন-এর ভাইস প্রেসিডেন্ট নিলুফা ইয়াছমিন (নিলয়) এবং লায়ন্স ক্লাব অব লঙ্গন ভ্যালির সেক্রেটারি শাহ নেওয়াজ চৌধুরী। চক্ষু শিবিরের সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন লায়ন মো. জিয়াউল ইসলাম চৌধুরী। গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন সাইফুল আলম চৌধুরী মঈন, মোহাম্মদ সবুজ মিয়া, মোহাম্মদ নাজমুল হুদা ও চন্দন দাস। এছাড়া ভলেন্টিয়ার হিসেবে সক্রিয় ছিলেন মো. সালমান, মো. সুজন, তানভীর, শুভসহ আরও অনেকে।

শিবিরে প্রায় এক হাজার রোগীর চোখ পরীক্ষা করা হয় এবং তাদের বিনামূল্যে ওষুধ, চশমা ও প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করা হয়। এছাড়া চোখের ছানি রোগীদের বিনামূল্যে অপারেশনের জন্য ঢাকাস্থ লায়ন চক্ষু হাসপাতালে পাঠানোর তালিকা প্রস্তুত করা হয়েছে।

শিবিরের আয়োজক লায়ন মোয়াজ্জেম হোসেন চৌধুরী বলেন, “অন্ধত্ব দূরীকরণে নাসিরনগরের বিভিন্ন এলাকায় দুই-তিন মাস অন্তর নিয়মিত চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হবে। এছাড়া যেকোনো দুর্যোগ বা সংকটে লায়ন্স ক্লাব অব লঙ্গন ভ্যালি সবসময় নাসিরনগরবাসীর পাশে থাকবে।”

উল্লেখ্য, লায়ন মোয়াজ্জেম হোসেন চৌধুরী নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বেনীপাড়া গ্রামের সম্ভ্রান্ত চৌধুরী পরিবারের সন্তান। তিনি যুক্তরাষ্ট্রে প্রবাসী একজন সমাজকর্মী, লেখক, নজরুল গবেষক, সংগঠক ও মিডিয়া ব্যক্তিত্ব। প্রবাসে থেকেও তিনি নিয়মিতভাবে নিজ এলাকার মানুষের কল্যাণে কাজ করে আসছেন, যা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নাসিরনগরে লায়ন্স ক্লাব অব লঙ্গন ভ্যালির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির

আপডেট সময় : ১১:২৩:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬