ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
​কসবায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল: সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধের দাবি ব্রাহ্মণবাড়িয়ায় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নাটাই উত্তরের রাজঘর-থলিয়ারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ ব্রিটেন কনজারভেটিভ পার্টির ইলিং সাউথল আসনে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান ইব্রাহিম ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে যাত্রীসেবায় জেলা পরিষদের উদ্যোগ, বসানো হবে ২০টি ফ্যান ও বিশুদ্ধ পানির ব্যবস্থা সরাইলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, নিহত ৪; আহত অন্তত ১০ ঢোলভাঙ্গায় পানি নেই, আছে দূষন,দখল আর আবর্জনা ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান সাত মাসের অপেক্ষার অবসান, ফিরলেন না মানুষটি, ফিরল শুধু নিথর দেহ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন আশুগঞ্জের রাফে মোহাম্মদ ছড়া

কসবায় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৬:০৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • / ৪০২ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাদলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। শনিবার (২৪ মে) রাত আনুমানিক দেড়টার দিকে বায়েক ইউনিয়নের শ্যামনগর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—শ্যামপুর এলাকার শের আলীর ছেলে মো. রবিউল ইসলাম (২৮) এবং একই এলাকার মো. আজাদ হোসেন (২৬)। তারা বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসাধীন রয়েছেন।

একাধিক সূত্র জানায়, রাত দেড়টার দিকে স্থানীয় ছয়জন ব্যক্তি সীমান্ত অতিক্রম করে অন্তত দেড়শ গজ ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে বিএসএফ তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে রবিউল ও আজাদ আহত হন। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয়রা জানিয়েছেন, ঈদকে সামনে রেখে কসবায় সীমান্ত চোরাচালান বেড়ে গেছে। এই সীমান্ত পথ ব্যবহার করে ভারত থেকে গরু ও মসলা আনাসহ আগরতলা থেকে চোরাই মোটরসাইকেল, কসমেটিকস ও পটকাও আনা হচ্ছে।

বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান দুইজনের আহত হওয়ার ঘটনা নিশ্চিত করে জানান, ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

কসবায় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

আপডেট সময় : ০৬:০৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫