ঢাকা ১০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি শ্যামলকে সিরাজুল ইসলাম সিরাজের অভিনন্দন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন ইঞ্জিনিয়ার শ্যামল মেড্ডায় অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস জেলা পরিষদ প্রশাসকের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব হলেন আশিকুল ইসলাম সুমন ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ’র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় পৌর সুপার মার্কেটের দোকান বরাদ্দের লটারি অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসকের ট্রেজারি পরিদর্শন, নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী যাচাই সরাইলে টানা তিন দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর শান্তির আভাস, জেলা পরিষদ প্রশাসক সিরাজের মধ্যস্থতায় সমঝোতা আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের জমি রক্ষার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে যাত্রীসেবায় জেলা পরিষদের উদ্যোগ, বসানো হবে ২০টি ফ্যান ও বিশুদ্ধ পানির ব্যবস্থা

মো.আবু নাছের (রতন)
  • আপডেট সময় : ০৩:৪২:৪৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / ১১৪ বার পড়া হয়েছে

দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে যাত্রীদের বসার স্থান, বিশুদ্ধ পানীয় পানি ও পর্যাপ্ত ফ্যানের অভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। যাত্রীদের এ ভোগান্তি লাঘবে স্টেশন পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।

সোমবার (৮ জুন) দুপুর ১২টার দিকে তিনি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় যাত্রীদের সুবিধার্থে স্টেশনে ২০টি ফ্যান স্থাপন এবং বিশুদ্ধ পানীয় পানির ব্যবস্থা করার ঘোষণা দেওয়া হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আবদুল কাদির মিয়া, জেলা বিএনপির কোষাধ্যক্ষ মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ, স্টেশন মাস্টার শাকিল জাহান এবং প্রধান বুকিং সহকারী কবীর হোসেন তালুকদার।

এ সময় জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ বলেন, “দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য যাত্রী ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন ব্যবহার করে তাদের গন্তব্যে যাতায়াত করেন। কিন্তু এখানে বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই, পর্যাপ্ত ফ্যান নেই এবং বসার স্থান সংকট রয়েছে। তীব্র গরমে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। আমরা মনে করি, প্রত্যেক যাত্রী আমাদের মেহমান। তাদের কষ্টের কথা বিবেচনা করেই ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”

তিনি আরও বলেন, যাত্রীসেবার মানোন্নয়নে জেলা পরিষদ ভবিষ্যতেও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে এবং স্টেশনের সার্বিক পরিবেশ উন্নয়নে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

স্থানীয় যাত্রী ও সচেতন মহল জেলা পরিষদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন। তাদের মতে, ফ্যান ও বিশুদ্ধ পানীয় পানির ব্যবস্থা হলে স্টেশন ব্যবহারকারী হাজারো যাত্রীর দুর্ভোগ অনেকটাই কমে আসবে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে যাত্রীসেবায় জেলা পরিষদের উদ্যোগ, বসানো হবে ২০টি ফ্যান ও বিশুদ্ধ পানির ব্যবস্থা

আপডেট সময় : ০৩:৪২:৪৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬