ঢাকা ১০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি শ্যামলকে সিরাজুল ইসলাম সিরাজের অভিনন্দন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন ইঞ্জিনিয়ার শ্যামল মেড্ডায় অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস জেলা পরিষদ প্রশাসকের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব হলেন আশিকুল ইসলাম সুমন ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ’র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় পৌর সুপার মার্কেটের দোকান বরাদ্দের লটারি অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসকের ট্রেজারি পরিদর্শন, নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী যাচাই সরাইলে টানা তিন দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর শান্তির আভাস, জেলা পরিষদ প্রশাসক সিরাজের মধ্যস্থতায় সমঝোতা আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের জমি রক্ষার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৪:৫৭:১৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • / ৯১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গুর বিস্তার রোধে মশক নিধন এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে বিশেষ কর্মসূচি শুরু করেছে জেলা প্রশাসন ও পৌরসভা। শনিবার (৬ জুন) সকালে শহরের শিমরাইলকান্দি পাওয়ার হাউজ সড়ক এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবুসাঈদ।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার বিকল্প নেই। এ লক্ষ্যে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে প্রতি শনিবার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। তিনি উল্লেখ করেন, অনেকেই খোলা স্থান, নালা-নর্দমা কিংবা সড়কের পাশে যত্রতত্র বর্জ্য ফেলে পরিবেশ দূষণ করছেন, যা মশার প্রজননের অনুকূল পরিবেশ তৈরি করছে।

তিনি নাগরিকদের নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার আহ্বান জানিয়ে বলেন, সবার সম্মিলিত সচেতনতা ও সহযোগিতার মাধ্যমেই একটি পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ব্রাহ্মণবাড়িয়া গড়ে তোলা সম্ভব।

এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. কাউসার আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহীন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমনসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধ এবং নগর পরিবেশ পরিচ্ছন্ন রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

শনিবার (৬ জুন) সকালে শহরের শিমরাইলকান্দি পাওয়ার হাউজ সড়ক এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবুসাঈদ।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে প্রতি শনিবার নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হবে। তিনি বলেন, অনেকেই খোলা জায়গা, ড্রেন কিংবা সড়কের পাশে বর্জ্য ফেলছেন, যা মশার প্রজননের ক্ষেত্র তৈরি করছে এবং বর্জ্য ব্যবস্থাপনাকে জটিল করে তুলছে।

তিনি সবাইকে নির্ধারিত স্থানে ময়লা-আবর্জনা ফেলার আহ্বান জানিয়ে বলেন, জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন ব্রাহ্মণবাড়িয়া গড়ে তোলা সম্ভব।

অভিযানে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. কাউসার আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহীন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

কর্মসূচি উদ্বোধনের পর জেলা প্রশাসক মো. আবুসাঈদ শহরের টাউনখাল পরিদর্শন করেন। পরে তিনি ছয়বাড়িয়া এলাকার ডাম্পিং স্টেশনও পরিদর্শন করে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশগত উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাকে নির্দেশনা প্রদান করেন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

আপডেট সময় : ০৪:৫৭:১৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬