ঢাকা ০৯:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঞ্ছারামপুরে খাল খনন শেষে ২৮ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও মাদক-কিশোর গ্যাং দমনে সামাজিক প্রতিরোধের আহ্বান, ব্রাহ্মণবাড়িয়ায় এমপি-এসপির কঠোর বার্তা বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান

​কসবায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল: সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধের দাবি

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৪:১১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • / ৮৩ বার পড়া হয়েছে

ভারত সরকার কর্তৃক সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা এবং জোরপূর্বক বাংলাদেশে ‘পুশ-ইন’ (অনুপ্রবেশ) করানোর চেষ্টার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ১১ দলীয় ঐক্য জোট।

​আজ ১২ জুন ২০২৬, রোজ শুক্রবার সকাল ৯টায় কসবা পৌর মুক্তমঞ্চে এই প্রতিবাদী কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে জোটের নেতা-কর্মীরা ব্যানার ও ফেস্টুনসহ মুক্তমঞ্চে এসে জড়ো হতে থাকেন।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের আমির মাওলানা মো: মোবারক হোসাইন।

​প্রধান অতিথি তার বক্তব্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) আগ্রাসী ভূমিকার তীব্র সমালোচনা করে বলেন, ​”বাংলাদেশের সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি ভারতীয় সীমান্তে পুশ-ইন ঠেকাতে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের এই সাহসিকতাপূর্ণ ভূমিকাকে আমরা সাধুবাদ জানাই। সীমান্তে এই অন্যায় গণহত্যা ও পুশ-ইন বন্ধের লড়াইয়ে বাংলাদেশের ১৮ কোটি জনগণ এবং ১১ দলীয় ঐক্য জোট সবসময় বিজিবি’র পাশে আছে।”

​পৌর মুক্তমঞ্চে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা শেষে যুব ও ক্রীড়া সম্পাদক কাজি সিরাজুল ইসলাম-এর সঞ্চালনায় একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কসবা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতা-কর্মীরা সীমান্ত হত্যা বন্ধ এবং ভারতের একতরফা আগ্রাসী নীতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

​প্রতিবাদ সভায় জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, সার্বভৌম বাংলাদেশে কোনো ধরনের বিদেশি আগ্রাসন বা জোরপূর্বক পুশ-ইনের চেষ্টা এ দেশের তৌহিদী জনতা মেনে নেবে না।
​সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ​মুফতি আবু ইউসুফ মাহমুদী, জেলা সহকারী সেক্রেটারি, বাংলাদেশ খেলাফত মজলিস, ব্রাহ্মণবাড়িয়া, ​শরীফ মু. আব্দুল বাতেন, যুগ্ম আহ্বায়ক, এনসিপি, ব্রাহ্মণবাড়িয়া জেলা, মো: শিবলী নোমানী, নায়েবে আমীর, কসবা উপজেলা জামায়াত,
​হাফেজ নুরুল আমিন, সেক্রেটারি, কসবা উপজেলা জামায়াত, ​মাওলানা গোলাম সারোয়ার, সেক্রেটারি, কসবা পৌরসভা জামায়াত, জাহিদ হাসান মোল্লা, সভাপতি, কসবা উপজেলা ছাত্রশিবির।

​এছাড়াও ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতা এস এম আজাদ মানিক, জনাব জামাল মিয়া, কবির আহমেদ এবং মাওলানা আক্তার হোসেনসহ জোটের অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ উৎসুক জনতা এই বিক্ষোভ সমাবেশে অংশ নেন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

​কসবায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল: সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধের দাবি

আপডেট সময় : ০৪:১১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬