ঢাকা ১০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি শ্যামলকে সিরাজুল ইসলাম সিরাজের অভিনন্দন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন ইঞ্জিনিয়ার শ্যামল মেড্ডায় অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস জেলা পরিষদ প্রশাসকের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব হলেন আশিকুল ইসলাম সুমন ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ’র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় পৌর সুপার মার্কেটের দোকান বরাদ্দের লটারি অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসকের ট্রেজারি পরিদর্শন, নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী যাচাই সরাইলে টানা তিন দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর শান্তির আভাস, জেলা পরিষদ প্রশাসক সিরাজের মধ্যস্থতায় সমঝোতা আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের জমি রক্ষার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ

নাটাই উত্তরের রাজঘর-থলিয়ারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ

মোঃ আবু নাছের রতন
  • আপডেট সময় : ০৪:০৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / ১১৭ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের রাজঘর ও থলিয়ারা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘটিত বাড়িঘর ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ এবং মসজিদে হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ।

সোমবার (৯ জুন) সকাল ১১টায় তিনি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও হামলার শিকার স্থাপনাগুলো ঘুরে দেখেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ক্ষতিগ্রস্তদের সঙ্গে মতবিনিময়কালে আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ বলেন, “এই ভয়াবহ লুটপাট, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা এমন ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, মানুষ কতটা জঘন্য মানসিকতার হলে আল্লাহর ঘর মসজিদেও হামলা চালাতে পারে। সঠিক আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে দমন করতে হবে।

এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত ক্ষয়ক্ষতির সঠিক মূল্যায়ন ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের দাবি জানান। স্থানীয়দের মধ্যে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বানও জানানো হয়।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নাটাই উত্তরের রাজঘর-থলিয়ারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ

আপডেট সময় : ০৪:০৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬