ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ গ্যাস সংকটে বন্ধ সার কারখানা চালুর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্দন ও বিক্ষোভ দুই বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় ১২ সেপ্টেম্বর নৌকাবাইচ

কসবায় জেলা প্রশাসকের পরিদর্শন: নাগরিক সেবা, আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রমে গুরুত্বারোপ

মোঃ আবু নাছের রতনঃ
  • আপডেট সময় : ০৩:৩৭:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / ১৪২ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. আবুসাঈদ। সোমবার (১৫ জুন ২০২৬) দিনব্যাপী এ পরিদর্শনে তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নাগরিক সেবা, শিক্ষা, ভূমি ব্যবস্থাপনা এবং উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনের শুরুতে জেলা প্রশাসক মো. আবু সাঈদ কসবা থানা পরিদর্শন করেন। এ সময় তিনি থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সেবা কার্যক্রম, হাজতখানা এবং রেকর্ড সংরক্ষণ ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। জনগণকে দ্রুত, আন্তরিক ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি থানায় কর্মরত পুলিশ সদস্যদের সুযোগ-সুবিধা ও কর্মপরিবেশ সম্পর্কেও খোঁজখবর নেন।

পরে উপজেলা পরিষদে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন জেলা প্রশাসক। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার উন্নয়ন কার্যক্রম, নাগরিক সেবা, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় জেলা প্রশাসক জনগণের সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং সেগুলোর বাস্তবসম্মত সমাধানে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশনা প্রদান করেন। তিনি মাদক নিয়ন্ত্রণ, সীমান্ত অপরাধ দমন এবং বাল্যবিবাহ প্রতিরোধে বিশেষ গুরুত্বারোপ করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

মতবিনিময় সভা শেষে তিনি উপজেলার দুস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ, সেলাই মেশিন, ঢেউটিন এবং কৃষি সামগ্রী বিতরণ করেন।

পরবর্তীতে জেলা প্রশাসক উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। সেখানে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা এবং সহশিক্ষা কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা, নৈতিক মূল্যবোধ চর্চা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

এ ছাড়া তিনি উপজেলার একটি ইউনিয়ন পরিষদ ও একটি ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় নাগরিক ও ভূমি সেবা কার্যক্রম পর্যবেক্ষণ করে সেবাকে আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সেবাগ্রহীতাদের ভোগান্তি কমাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।

জেলা প্রশাসকের এ পরিদর্শনকে স্থানীয় উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা এবং জনসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

কসবায় জেলা প্রশাসকের পরিদর্শন: নাগরিক সেবা, আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রমে গুরুত্বারোপ

আপডেট সময় : ০৩:৩৭:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬