ঢাকা ০৩:২১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজনৈতিক ও পারিবারিক সদিচ্ছা ছাড়া মাদক নির্মূল সম্ভব নয় বিজয়নগরে সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে কাজ বন্ধ প্রকৃত শ্রমিকদের প্রতি অন্যায় আচরণ মেনে নেওয়া হবে না- ইঞ্জিনিয়ার শ্যামল এমপি পুশইনের আশঙ্কায় ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে সতর্ক অবস্থায় বিজিবি এলাকায় মাদকবিরোধী কর্মকাণ্ডে সক্রিয় থাকাই কাল হলো আবু সাঈদের মাদক একটি সমাজ ও রাষ্ট্রবিরোধী ব্যাধি-মাওলানা মোবারক হোসেন ব্রাহ্মণবাড়িয়ায় ভুল ইনজেকশন দেয়ায় শিশু মৃত্যু অসহায় নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করালেন জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ায় তূর্ণা এক্সপ্রেসে পাথর নিক্ষেপ: চোখ হারালো আয়কর আইনজীবী ব্রাহ্মণবাড়িয়ায় ১৮০ কেজি গাঁজা ও গাড়িসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

মাদক একটি সমাজ ও রাষ্ট্রবিরোধী ব্যাধি-মাওলানা মোবারক হোসেন

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৪:০৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • / ২৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামিক কেন্দ্রীয় মজলিসরা সদস্য ও জেলা আমির মাওলানা মোবারক হোসেন বলেন, মাদক একটি সমাজ ও রাষ্ট্রবিরোধী ব্যাধি। এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি জাতীয় বাজেটে মাদকের মূল্য বৃদ্ধির প্রসঙ্গ তুলে ধরে বলেন, শুধু মূল্য বৃদ্ধি করলেই মাদকসেবন কমবে না, বরং মাদককে সম্পূর্ণ নিষিদ্ধ করার উদ্যোগ নিতে হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকমুক্ত সমাজ গঠন এবং যুব প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষার দাবিতে বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে জেলা জামায়াতে ইসলামী ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে শহরের রেলওয়ে স্টেশন চত্বরে এ মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে একটি মাদকবিরোধী র‌্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর মুক্তমঞ্চের সামনে গিয়ে শেষ হয়।

প্রতিবেশী দেশ ভারতের সমালোচনা করে মোবারক হোসেন বলেন, ভারত আমাদের পানি আটকে রাখে, আবার মাদকও পাঠায়। আমরা ইলিশ, আম ও কাঁঠাল পাঠাই, তারা পাঠায় মাদক। আমরা চাই, মাদক পাঠানো বন্ধ হোক।

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জুনায়েদ হাসান, সাবেক নায়েবে আমীর কাজী ইয়াকুব আলী, এনডিএফ জেলা সভাপতি ডা. আবু হানিফ, অফিস সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আবুল বাশার, প্রচার ও মিডিয়া সম্পাদক মো. রুকন উদ্দিন, এইচআরডি সম্পাদক রাজিফুল হাসান বাপ্পী এবং আইন ও যুব সম্পাদক কাজী সিরাজুল ইসলাম।

এ সময় জেলা জামায়াত ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

মাদক একটি সমাজ ও রাষ্ট্রবিরোধী ব্যাধি-মাওলানা মোবারক হোসেন

আপডেট সময় : ০৪:০৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬