ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির ১৪ ইউনিটের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ তিতাসের বুকে দুই বছর পর নৌকা বাইচ, অর্ধলক্ষাধিক দর্শকের উচ্ছ্বাস বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

ব্রিটেন কনজারভেটিভ পার্টির ইলিং সাউথল আসনে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান ইব্রাহিম

লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৫২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / ১৮৮ বার পড়া হয়েছে

লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি:
ব্রিটেনের অন্যতম প্রধান রাজনৈতিক দল কনজারভেটিভ পার্টির লন্ডনের ইলিং সাউথল (Ealing Southall) সংসদীয় আসনের মাল্টি কনস্টিটুয়েন্সি অ্যাসোসিয়েশন (MCA)-এর বার্ষিক সাধারণ সভা (AGM)-এ পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার কাজীপাড়ার কৃতি সন্তান ও বিশিষ্ট কমিউনিটি নেতা মোঃ ইব্রাহিম মিয়া।

সাম্প্রতিক স্থানীয় সরকার নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ার পর অনুষ্ঠিত এজিএমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। সভায় ইলিং কনজারভেটিভ মাল্টি কনস্টিটুয়েন্সি অ্যাসোসিয়েশনের (MCA) নতুন কমিটি গঠন করা হয়। ৮ মে এতে সর্বসম্মতিক্রমে তাকে পুনরায় চেয়ারম্যান (Constituency Officer/Chairman) হিসেবে নির্বাচিত করা হয়।

পুনর্নির্বাচিত হওয়ার পর তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আলহামদুলিল্লাহ, দলের সদস্য ও সহকর্মীদের আস্থা এবং সমর্থনে আবারও এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি। আমি ইলিং সাউথল এলাকায় কনজারভেটিভ পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে এবং জনগণের সেবায় কাজ করে যেতে চাই।

তিনি নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, দলীয় ঐক্য, সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় জনগণের কল্যাণে নতুন টিম একযোগে কাজ করবে।
ব্রাহ্মণবাড়িয়ার কাজীপাড়ার এই কৃতি সন্তানের পুনর্নির্বাচনে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ মনে করছেন, তার এ অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং ব্রাহ্মণবাড়িয়া তথা বাংলাদেশের জন্যও গর্বের বিষয়। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে ইলিং সাউথল কনজারভেটিভ অ্যাসোসিয়েশন আরও সক্রিয় ও শক্তিশালী ভূমিকা পালন করবে এবং মূলধারার ব্রিটিশ রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিত্ব আরও সুদৃঢ় হবে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রিটেন কনজারভেটিভ পার্টির ইলিং সাউথল আসনে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান ইব্রাহিম

আপডেট সময় : ০৩:৫২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬