ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

রুমিন ফারহানার প্রচারণায় অংশ নেওয়ায় শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
  • আপডেট সময় : ১২:৩৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • / ২১৬ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) রাতে সরাইল উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এ. বি. এম. সালাউদ্দিন বিপ্লব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীবকে সমর্থন দিয়ে আসনটি ছেড়ে দেয় বিএনপি। এরপর দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় গত ৩০ ডিসেম্বর কেন্দ্রীয় বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করে।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির বেশিরভাগ নেতা স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছিলেন। এতে জোট মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ ওঠে এবং বিষয়টি নিয়ে দলের ভেতরে ও বাইরে বিতর্ক সৃষ্টি হয়।

এ পরিস্থিতিতে দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক সতর্কতা নিশ্চিত করতে শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির পুরো কমিটির কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নেয় সরাইল উপজেলা বিএনপি।

সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম বলেন, “শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির কমিটির অধিকাংশ সদস্য দলীয় শৃঙ্খলা ও নির্দেশনা অনুযায়ী কাজ করছিলেন না। এ কারণে সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে এবং সবাইকে সতর্ক করতে কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।”

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

রুমিন ফারহানার প্রচারণায় অংশ নেওয়ায় শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত

আপডেট সময় : ১২:৩৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬