ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির ১৪ ইউনিটের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ তিতাসের বুকে দুই বছর পর নৌকা বাইচ, অর্ধলক্ষাধিক দর্শকের উচ্ছ্বাস বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

ব্রাহ্মণবাড়িয়ায় বিকাশ লেনদেনের বিরোধে টর্চের আলোয় ত্রিমুখী সংঘর্ষ, আহত ৩০

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ১২:৪৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • / ২৩৪ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিকাশে টাকা লেনদেনকে কেন্দ্র করে বিরোধের জেরে ত্রিমুখী সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা থেকে উপজেলার নতুন হাবলি গ্রামের পশ্চিম পাড়ার সঙ্গে পূর্ব পাড়া ও দক্ষিণ আরিফাইল এলাকার বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই থেকে তিন সপ্তাহ আগে নতুন হাবলি গ্রামের পশ্চিম পাড়ার বাসিন্দা বোরহান মিয়া পূর্ব পাড়া এলাকার শিহাবের দোকানে বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে যান। টাকা পাঠাতে দেরি হওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এ সময় বোরহান মিয়া শিহাবকে লক্ষ্য করে অশালীন ভাষায় গালাগাল করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা হলেও বিরোধের জের থেকে যায়।
রোববার বিকেলে শিহাব দক্ষিণ আরিফাইল এলাকার রায়হান, ইয়াসিনসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে পশ্চিম পাড়া এলাকায় গেলে স্থানীয় একটি মাঠে ফুটবল খেলা নিয়ে বোরহানের সঙ্গে পুনরায় কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বোরহান তার সমর্থকদের নিয়ে শিহাব ও তার সঙ্গীদের ওপর হামলা চালান। ঘটনার খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যার পর পশ্চিম পাড়ার বাসিন্দাদের সঙ্গে পূর্ব পাড়া ও দক্ষিণ আরিফাইল এলাকার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাতের আঁধারে টর্চ লাইটের আলো জ্বালিয়ে কয়েক ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। এ সময় ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
সংঘর্ষে সাংবাদিকসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, সংঘর্ষের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়ায় বিকাশ লেনদেনের বিরোধে টর্চের আলোয় ত্রিমুখী সংঘর্ষ, আহত ৩০

আপডেট সময় : ১২:৪৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬