ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ গ্যাস সংকটে বন্ধ সার কারখানা চালুর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্দন ও বিক্ষোভ দুই বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় ১২ সেপ্টেম্বর নৌকাবাইচ
৩৭ হাজার ভোটের ব্যবধানে

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানা বেসরকারিভাবে বিজয়ী

আবু নাছের রতন
  • আপডেট সময় : ০৭:৪২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২৭৬ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো ফলাফল থেকে এই তথ্য নিশ্চিত হওয়া যায়। বেসরকারি ফলাফল অনুযায়ী, রুমিন ফারহানা ‘হাস’ প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৪৯৫ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত জোট প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব ‘খেজুর গাছ’ প্রতীক নিয়ে পেয়েছেন ৭৯ হাজার ৯২৭ ভোট। এতে ৩৭ হাজার ৫৬৮ ভোটের ব্যবধানে এগিয়ে থেকে বেসরকারিভাবে বিজয়ী হন রুমিন ফারহানা।

তবে জেলা রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করলে চূড়ান্ত বিজয় নিশ্চিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে রুমিন ফারহানার বিজয়ের খবরে সরাইল ও আশুগঞ্জ এলাকায় তার সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস দেখা গেছে। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় নেতা-কর্মীদের।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

৩৭ হাজার ভোটের ব্যবধানে

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানা বেসরকারিভাবে বিজয়ী

আপডেট সময় : ০৭:৪২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬