- আপডেট সময় : ০৮:১১:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
- / ৩৪১ বার পড়া হয়েছে
সরাইলে রবীন্দ্র-নজরুল স্মরণে আলোচনা ও কবিতা পাঠ
সাহিত্য ভুবন গ্রন্থাগারের উদ্যোগে গত ১৬ আগস্ট সরাইলে রবীন্দ্র-নজরুল স্মরণে আলোচনা সভা ও কবিতা পাঠের আয়োজন করা হয়।
শনিবার বিকেলে কালিকচ্ছ গ্রামের আইডিয়াল কিন্ডারগার্টেনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্য ভুবন গ্রন্থাগারের সভাপতি ও মাসিক সূর্য শপথ পত্রিকার সম্পাদক ডা. আবুল কাশেম মজুমদার। নাজমা বেগম ও শেখ এখলাছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভা ও কবিতা পাঠের আসরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও লেখক সেলিম হোসেন হাওলাদার, তোবারক আলী, অজয় কুমার দেব, জিল্লুর রহমান, এস. এম. ইউনুছ, মাশরেকী শিপার, নাজমা বেগম, তরিকুল ইসলাম এবং দৈনিক বাংলাবাজার পত্রিকার প্রতিনিধি চন্দন কুমার দেব।
অনুষ্ঠানের দুই সঞ্চালকের প্রাণবন্ত উপস্থাপনা, আলোচকদের জ্ঞানগর্ভ বক্তব্য এবং শিশুদের কণ্ঠে রবীন্দ্রনাথ ও নজরুলের কবিতা আবৃত্তি পুরো অনুষ্ঠানস্থলকে এক মনোমুগ্ধকর পরিবেশে পরিণত করে।
সংবাদটি শেয়ার করুন




















