ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির ১৪ ইউনিটের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ তিতাসের বুকে দুই বছর পর নৌকা বাইচ, অর্ধলক্ষাধিক দর্শকের উচ্ছ্বাস বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের “খেজুর গাছে” ৮ কেন্দ্রে সিল মারার পাঁয়তারা অভিযোগ রুমিন ফারহানার

আবু নাছের রতন
  • আপডেট সময় : ০৬:৪২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২৬৬ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একটি ইউনিয়ন) আসনে বিএনপি জোট সমর্থিত প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে একাধিক ভোটকেন্দ্রে জোরপূর্বক ব্যালটে নির্দিষ্ট প্রতীকে সিল মারার পাঁয়তারা করার অভিযোগ উঠেছে। এ অভিযোগ করেছেন আসনটির স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে সরাইল উপজেলার শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

রুমিন ফারহানা জানান, আশুগঞ্জ উপজেলার অন্তত ৮টি ভোটকেন্দ্রে বিএনপি জোট সমর্থিত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীবের কর্মী-সমর্থকরা ‘খেজুর গাছ’ প্রতীকে জোর করে সিল মারার চেষ্টা করছেন বলে তার কাছে তথ্য এসেছে। বিষয়টি তিনি পুলিশ, সেনাবাহিনী ও জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সকলকে লিখিতভাবে অবহিত করেছেন বলে দাবি করেন।

তিনি আরও অভিযোগ করেন, তার নেতাকর্মীরা বিভিন্নভাবে প্রশাসনিক হেনস্থার শিকার হচ্ছেন। বুধবার রাতে তার দুইজন কর্মীকে কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই পুলিশ আটক করেছে বলে জানান তিনি। রুমিন ফারহানার ভাষ্য অনুযায়ী, রাতে ‘খেজুর গাছ’ প্রতীকে সিল মারার সম্ভাব্য অপচেষ্টা রুখতে ওই কর্মীরা কেন্দ্র পাহারায় ছিলেন।

উল্লেখ্য, স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা নির্বাচনে ‘হাঁস’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে বিএনপি জোট সমর্থিত প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের বাংলাদেশ-এর সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব ভোটের মাঠে লড়ছেন নিজ দলের প্রতীক ‘খেজুর গাছ’ নিয়ে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের “খেজুর গাছে” ৮ কেন্দ্রে সিল মারার পাঁয়তারা অভিযোগ রুমিন ফারহানার

আপডেট সময় : ০৬:৪২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬