ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবেক মন্ত্রী হারুন আল রশিদের স্মরণে শহরের মধ্যপাড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে ২৭ নতুন সহযোগী সদস্যকে সদস্যপত্র প্রদান রাজনৈতিক ও পারিবারিক সদিচ্ছা ছাড়া মাদক নির্মূল সম্ভব নয় বিজয়নগরে সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে কাজ বন্ধ প্রকৃত শ্রমিকদের প্রতি অন্যায় আচরণ মেনে নেওয়া হবে না- ইঞ্জিনিয়ার শ্যামল এমপি পুশইনের আশঙ্কায় ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে সতর্ক অবস্থায় বিজিবি এলাকায় মাদকবিরোধী কর্মকাণ্ডে সক্রিয় থাকাই কাল হলো আবু সাঈদের মাদক একটি সমাজ ও রাষ্ট্রবিরোধী ব্যাধি-মাওলানা মোবারক হোসেন ব্রাহ্মণবাড়িয়ায় ভুল ইনজেকশন দেয়ায় শিশু মৃত্যু অসহায় নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করালেন জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম

সাবেক মন্ত্রী হারুন আল রশিদের স্মরণে শহরের মধ্যপাড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৩:২৬:১১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / ৫১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগর) আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মরহুম আলহাজ অ্যাডভোকেট হারুন আল রশিদের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) বাদ আসর ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়ায় ব্রাদার্স ইউনিয়ন ক্লাব প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে ৫ নম্বর ওয়ার্ড পশ্চিম অঞ্চল একতা সমিতি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেহান উদ্দিন রেনু এবং সঞ্চালনা করেন আশিকুল ইসলাম সুমন।
স্মরণসভায় বক্তব্য রাখেন জাবেদ রশিদ জানিম, হেফজুল বারী, সাংবাদিক নিয়াজ মো. খান বিটু, মনির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা মরহুম অ্যাডভোকেট হারুন আল রশিদের রাজনৈতিক জীবন, জনসেবামূলক কর্মকাণ্ড এবং ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, হারুন আল রশিদ ছিলেন একজন জনবান্ধব, দূরদর্শী ও সৎ রাজনীতিবিদ। তাঁর কর্ম, আদর্শ ও অবদান দীর্ঘদিন মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে।

স্মরণসভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত মুসল্লি ও অতিথিদের মাঝে তাবারক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সাবেক মন্ত্রী হারুন আল রশিদের স্মরণে শহরের মধ্যপাড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল

আপডেট সময় : ০৩:২৬:১১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬