সংবাদ শিরোনাম ::
সরাইলে জুলাই পূণর্জাগরণের শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত
সরাইল প্রতিনিধি:
- আপডেট সময় : ০২:৪৬:২০ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
- / ৩৬৯ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল জুলাই পূণর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ ও আলোচনা সভা সমাজসেবা কর্মকর্তা পারভেজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের সহায়তায় এ শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন।
সভার শুরুতে সারা বাংলাদেশে একযোগে শপথ বাক্য পাঠ করেন উপদেষ্টা শারমিন এস মুরশিদ। এরপর উপজেলা পর্যায়ে আলোচনা সভা শুরু হয় ।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ বিউটি আক্তার। এছাড়া ও বক্তব্য রাখেন সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, সরাইল মহিলা কলেজের প্রভাষক মোঃ মাহবুব খান, সরাইল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ শরীফ উদ্দিন, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছির, মাওলানা মেরাজুল হক ও শাহ তারিন।
অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধন কৃত সংস্থার প্রতিনিধি গণ এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন






























