ঢাকা ০৩:১২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

সরাইলে ব্যাগ কারখানার বাস উল্টে আহত ৩০ শ্রমিক

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৩:৫৭:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • / ২৯৪ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় একটি বেসরকারি ব্যাগ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের শ্রমিকবাহী বাস দুর্ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।

সোমবার (২১ জুলাই) সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের খাঁটিহাতা মোড়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ নিহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আশুগঞ্জ থেকে শ্রমিক নিয়ে কুট্টাপাড়ায় অবস্থিত ‘ভেক্টর ব্যাগ’ নামক কারখানার উদ্দেশ্যে রওনা দেয় বাসটি। পথে কুট্টাপাড়া মোড়ে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে উল্টে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বর্তমানে ১৯ জন শ্রমিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খাঁটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. সজীব মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বাসটি সড়ক থেকে সরিয়ে নিতে উদ্ধার কার্যক্রম চলছে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সরাইলে ব্যাগ কারখানার বাস উল্টে আহত ৩০ শ্রমিক

আপডেট সময় : ০৩:৫৭:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫