সংবাদ শিরোনাম ::
সরাইলে শহীদ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত
সরাইল প্রতিনিধি:
- আপডেট সময় : ০৮:৪৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
- / ৪৬৭ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা শাহবাজপুর শহীদ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৯ জুলাই বিকালে সরাইল উপজেলার শাহবাজপুর নিয়াজ মুহাম্মদ খেলার মাঠে শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুবুর রহমানের সভাপতিত্বে খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ- -সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অন্যতম সদস্য আহসান উদ্দিন খাঁন শিপন। তিনি ব্রাহ্মণবাড়িয়া -২ (সরাইল -আশুগঞ্জ) সংসদীয় আসনে জাতীয়তাবাদী দল বিএনপি’র ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী। তিনি বক্তৃতার বলেন, আমি যদি মনোনয়ন পায় এবং পাস করি, তাহলে (সরাইল- আশুগঞ্জ) আসনকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার চেষ্টা করব।
শাহবাজপুর ফুটবল একাডেমি আয়োজনে খেলার উদ্বোধক ছিলেন সরাইল উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশরাফুল করিম রিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা বিএনপির সহ-সভাপতি রিয়াজ আহমেদ রিপন ও মহিউদ্দিন সরকার, শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি আমান মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক মুরাদ সর্দার, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শামছুর রহমান পাভেল, শাহবাজপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক এস এম শাহীন আলম, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জামাল হোসেন লস্কর প্রমুখ।
উক্ত ফাইনাল খেলায় এসএসসি ব্যাচ ২০২০ বনাম ২০২২ অংশ গ্রহণ করেন। খেলায় এসএসসি ২০২২ ব্যাচ ০ -১ গোলে বিজয় হয়েছেন, বিজয় ও রানার্স আপদের হাতে অতিথি বৃন্দরা পুরস্কার তুলে দেন।
সংবাদটি শেয়ার করুন






























