ঢাকা ০১:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক পেলেন দুলাল মাহমুদ আলী

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ১০:০৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • / ৫৬৬ বার পড়া হয়েছে

সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৫ পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী।

মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিল কর্তৃক পুরানা পল্টন লাইন ঢাকার ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে শনিবার (১৯এপ্রিল) বিকালে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা স্বারক ও সনদপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মীর হাসমত আলী উপস্থিত থেকে সরাইল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিলের মহাসচিব এম এইচ আরমান চৌধুরী ও ভাইস চেয়ারম্যান মো: আর কে রিপণসহ অন্যান্য অতিথিবৃন্দ ও আমন্ত্রিত মেহমানবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ ব্যপারে সরাইল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী বলেন, সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আমাকে সনদপত্র ও সম্মাননা স্বারক প্রদান করায় আমি অত্যন্ত আনন্দিত। এ ধরনের পুরস্কার আমার ভাল কাজের গতিকে আরও বেশি অনুপ্রানিত করবে বলে আমার বিশ্বাস। তিনি আরও বলেন আমাকে বিশেষ সম্মাননা সনদ ও স্বারক প্রদান করায় মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিলকে ধন্যবাদ জানাচ্ছি।  রাজনৈতিক কর্মকান্ডের পাশাপাশি সমাজ সেবায় আরও অধিকতর আত্বনিয়োগ করে  মানুষের কল্যাণে যেন সর্ব্দা কাজ করতে পারি এইজন্য দলীয় নেতা-কর্মী ও প্রিয় এলাকাবাসীসহ সকলের নিকট দোয়া ও সার্বিক সহযোগিতা প্রত্যাশী।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক পেলেন দুলাল মাহমুদ আলী

আপডেট সময় : ১০:০৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫