ঢাকা ০১:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

সরাইলে স্কুলের পাশে অশ্লীল অঙ্গভঙ্গি, মাদক সেবীর ছয় মাসের সাজা

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৩:৪৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • / ৪১৮ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক সেবন করে অশ্লীল অঙ্গভঙ্গি করার অপরাধে এক জনকে ৬ মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর হাইস্কুলের পাশে অভিযান পরিচালনা করে তাকে এই সাজা দেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইন। সাজাপ্রাপ্ত মো. আক্তার (৩৫) উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সওদাগরপাড়া গ্রামের মো. আবু কালামের ছেলে।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সরাইল ইউএনও মো. মোশারফ হোসাইন জানান, উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর হাইস্কুলের পাশে এক যুবক মাদক সেবন করে মাতাল অবস্থায় অশ্লীল অঙ্গভঙ্গি করে এলাকার পরিবেশ নষ্ট করছিলেন। পরে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় মো. আক্তারকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। পাশাপাশি তাকে ১’শ টাকা জরিমানা করা হয়। এ সময় সরাইল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সরাইলে স্কুলের পাশে অশ্লীল অঙ্গভঙ্গি, মাদক সেবীর ছয় মাসের সাজা

আপডেট সময় : ০৩:৪৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫