ঢাকা ০১:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

এমবিবিএস-বিডিএস ডিগ্রি ছাড়াই ডাক্তার পদবী ব্যবহার করায় জরিমানা

সরাইল প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:২৩:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • / ৪৩২ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাক্তারের ভুয়া পদবী ব্যবহার করে চিকিৎসা দেওয়ায় বাবুল চন্দ্র সাহা নামের একজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার উচালিয়াপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মনিরা কায়ছান। তার সঙ্গে ছিলেন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কামরুল হাসান।

সঙ্গে থাকা ডা. কামরুল হাসান জানান, আইনমতে এমবিবিএস বা বিডিএস পাশ না করে কেউ ডাক্তার পদবী ব্যবহার করতে পারেন না। কিন্তু বাবুল চন্দ্র সাহা নামের এক ব্যক্তি তার বাসায় চেম্বার খুলে দীর্ঘদিন ধরে ডাক্তার পদ ব্যবহার করে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন। এ খবরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এসময় তার প্রেসক্রিপশনে ডাক্তার পদ লেখা পাওয়া যায়। ফলে তাকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করে সতর্ক করে দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মনিরা কায়ছান জানান, বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ অনুযায়ী এক ব্যক্তিকে অননুমোদিত ডাক্তার পদবী ব্যবহার করায় পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে সতর্ক করে দেওয়া হয়।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

এমবিবিএস-বিডিএস ডিগ্রি ছাড়াই ডাক্তার পদবী ব্যবহার করায় জরিমানা

আপডেট সময় : ১১:২৩:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫