ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবলিক লাইব্রেরিকে জ্ঞানচর্চার প্রাণকেন্দ্রে পরিণত করতে হবে — জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ মায়ের দল আওয়ামী লীগ, মেয়ের পথ বিএনপি।। মনোনয়ন ঘিরে কৌতূহল ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসবের সমাপনী: আবৃত্তি, সঙ্গীত ও আলোচনা সভায় সংস্কৃতিচর্চার আহ্বান টিকেট কালোবাজারি রোধে কঠোর পদক্ষেপের আশ্বাস দিলেন রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ শাহ আলম তিতাসে দেশের সর্বোচ্চ গভীর কূপ ‘তিতাস-৩১’ খনন শুরু, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পিবিআইয়ের চৌকস তদন্তে উন্মোচিত নিশাত হত্যা রহস্য: ‘ঘুরতে নেওয়ার প্রলোভন’, তারপর শ্বাসরোধে নৃশংস হত্যার চাঞ্চল্যকর স্বীকারোক্তি ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুইদিন পর স্কুলছাত্রীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজের মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা প্রবর্তক একাডেমি ও ঢেউ আয়োজিত আনন্দ শোভাযাত্রা যেমন খুশি তেমন সাজে লোকজ পুরস্কার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে গণসংবর্ধনা

রাতের আঁধারে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের মুক্তি চেয়ে পোস্টারিং

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ১২:৫০:২৬ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৩১৬ বার পড়া হয়েছে

৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের শাসনামলের আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ার কসবা-আখাউড়ার সাবেক সাংসদ আইনমন্ত্রী আনিসুল হকের মুক্তি চেয়ে পোস্টার সাঁটানো হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতের আঁধারে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের মুক্তি চেয়ে এই পোস্টার সাঁটানো হয়।

জানা গেছে, রাতের আঁধারে উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজির বাজার ও স্থলবন্দর এলাকার বিভিন্ন দোকানের দেয়ালে ও বিদ্যুতের খুঁটিতে চার রঙের পোস্টার সাঁটানো হয়। শনিবার সকালে লোকজন বাজারে এসে আইনমন্ত্রীর মুক্তির এই পোস্টটার সাজানো দেখতে পায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সরজমিনে গিয়ে কিছু পোস্টার দেখতে পায়। কিছু পোস্টার কে বা কারা ছিঁড়ে মাটিতে ফেলে রেখেছে।

ইউনিয়ন যুবদলের সভাপতি আল আমিন বলেন আওয়ামী লীগের দোসররা বিনা ভোটের
আইনমন্ত্রীর মুক্তির দাবি জানিয়ে পোস্টার লাগিয়েছে। আমরা খোঁজখবর নিচ্ছি কে এগুলো লাগিয়েছে। আওয়ামী লীগের দোসরদের রক্ত জবাব দেওয়া হবে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা: খোরশেদ আলম ভূঁইয়া বলেন বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। আমরাও খোঁজ খবর নিচ্ছি।

এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছমি উদ্দিন বলেন, বিষয়টি অবগত হয়েছি পুলিশ কাজ করছে।

উল্লেখ্য, পতিত আওয়ামীলীগ সরকারের শাসনামলের আইনমন্ত্রী ও কসবা আখাউড়ার সাবেক সাংসদ আনিসুল হক ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর পালাতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে কারাগারে আছেন তিনি। সরকারের এ দাপুটে মন্ত্রী আনিসুল হকের আটকের প্রায় ছয় মাস পর মুক্তি চেয়ে আখড়ায় পোস্টার সাঁটানো হয়েছে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

রাতের আঁধারে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের মুক্তি চেয়ে পোস্টারিং

আপডেট সময় : ১২:৫০:২৬ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫