ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ গ্যাস সংকটে বন্ধ সার কারখানা চালুর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্দন ও বিক্ষোভ দুই বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় ১২ সেপ্টেম্বর নৌকাবাইচ

বাঞ্ছারামপুর পামওয়েল কে নামী ব্রান্ডের সোয়াবিন তেল হিসেবে বিক্রি অভিযানে ১ লাখ টাকা জরিমানা

ফয়সল আহমেদ খান (বিশেষ প্রতিনিধি):
  • আপডেট সময় : ০৫:২৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • / ৩০০ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ বাজার সংলগ্ন একটি বাড়ি সদৃশ কারখানায় ভোক্তা অধিকার সংরক্ষণে উপজেলা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিএসটিআই অনুমোদনবিহীন ও খোলা বাজারের পামওয়েল তেলকে নামীদামি কোম্পানির মোড়ক লাগিয়ে ভোজ্য তেল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১ লাখ জরিমানা করা হয়েছে।

আজ বুধবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের প্রধান বাজার এলাকার একটি বাড়ি সদৃশ কারখানায় অবস্থিত -এ অভিযান পরিচালনা করেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার তারিকুল ইসলাম। সাথে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রবিউল হাসান ভূইয়া। সাথে ছিলো প্রশাসন ও পুলিশ সদস্যরা।

অভিযানকালে দেখা যায়, একটি বাড়িকে কারখানা বানিয়ে কয়েক হাজার লিটার পামওয়েল ড্রামে মজুদ করে সেগুলো আবার নামদামী ব্রান্ডের বোতলে ভরে ভোজ্য তেল বিক্রির জন্য মজুদ রাখা হয়েছিল। যা ছিল বিএসটিআই অনুমোদনবিহীন ও নিম্নমানের তেল ।
সেখানে বিভিন্ন ব্রান্ডের লেবেলও পাওয়া যায়।যা বোতলের গায়ে লাগিয়ে উচ্চ মূল্যে বিক্রি করে আসছিলো।সেগুলো উপস্থিত জনতার সামনে পুড়িয়ে দেয়া হয়।

এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ধারা অনুযায়ী জনৈকা জলি আক্তারকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

ছলিমাবাদ ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, আমাকে ইউএনও স্যার পামওয়েল বা বাজারে খোলা তেলের সরকার নির্ধারিত ১৬৬ টাকা লিটার দরে জনগনের কাছে বিক্রির বিষয়টি তদারকি করার নির্দেশ দেন।

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার তারিকুল ইসলাম বলেন, আজকেই শেষ নয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

বাঞ্ছারামপুর পামওয়েল কে নামী ব্রান্ডের সোয়াবিন তেল হিসেবে বিক্রি অভিযানে ১ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৫:২৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬