ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজের মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা

মোঃ আবু নাছের রতন
  • আপডেট সময় : ০৭:৩২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • / ৯০ বার পড়া হয়েছে

“মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলো। এলাকায় মাদকের বিস্তার কোনোভাবেই সহ্য করা হবে না। শুধু প্রশাসনের একার পক্ষে মাদক নির্মূল সম্ভব নয়—এ জন্য সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হয়ে একসঙ্গে কাজ করতে হবে।” ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ এ কথা বলেন।

গতকাল বুধবার (১৫ এপ্রিল) বিকেলে শহরের শিমরাইলকান্দি চাষী ভবন প্রাঙ্গণে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক হিসেবে নবনিযুক্ত হওয়ায় তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়। শিমরাইলকান্দি ও পাওয়ার হাউজ রোড এলাকাবাসীর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা বিএনপির উপদেষ্টা ও পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে এবং কুমিল্লা বিভাগীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম (ভিপি তাজুল)-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সহ-সভাপতি এ.বি.এম মোমিনুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী আজম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন মনির, জেলা কৃষক দলের সদস্য সচিব জিল্লুর রহমান, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহিম গোলাপ এবং জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী।

স্বাগত বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক আশরাফুল আলম মাহফুজ। অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে এলাকার নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নবনিযুক্ত প্রশাসককে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।

বক্তব্যের শেষে সিরাজুল ইসলাম সিরাজ জেলার সার্বিক উন্নয়নে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজের মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা

আপডেট সময় : ০৭:৩২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬