ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

পাবলিক লাইব্রেরিকে জ্ঞানচর্চার প্রাণকেন্দ্রে পরিণত করতে হবে — জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৩:১৬:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / ১২২ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: পাবলিক লাইব্রেরিকে কেবল বইয়ের ভাণ্ডার হিসেবে নয়, বরং জ্ঞানচর্চার প্রাণকেন্দ্রে পরিণত করতে হবে এমন মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ।

দীর্ঘদিন বন্ধ থাকার পর সংস্কার ও আধুনিকায়ন শেষে আশুগঞ্জ পাবলিক লাইব্রেরির কার্যক্রম পুনরায় চালু উপলক্ষে সোমবার (২০ এপ্রিল) দুপুরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাফে মোহাম্মদ ছড়ার সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল আলম চৌধুরী, আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহজাহান সিরাজ, দৈনিক নয়া দিগন্তের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ মোজাম্মেল হক, লাইব্রেরির প্রতিষ্ঠাতা সদস্য জায়েদুল হক জাবেদ মুন্সী ও শরীফুল ইসলাম মিলন।

অনুষ্ঠানের শুরুতে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন আশুগঞ্জ কাচারি জামে মসজিদের খতিব মুফতি মোশাররফ হোসাইন।

জেলা প্রশাসক বলেন, বই মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি করে এবং নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের লাইব্রেরিমুখী করতে নিয়মিত বই পড়া প্রতিযোগিতা, পাঠচক্র, আলোচনা সভা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, দীর্ঘদিন লাইব্রেরিটি বন্ধ থাকায় জ্ঞানপিপাসু মানুষ বঞ্চিত ছিল। পুনরায় চালু হওয়ায় শিক্ষার্থী, গবেষক ও সাধারণ পাঠকরা উপকৃত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে এ উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

পাবলিক লাইব্রেরিকে জ্ঞানচর্চার প্রাণকেন্দ্রে পরিণত করতে হবে — জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ

আপডেট সময় : ০৩:১৬:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬