ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ গ্যাস সংকটে বন্ধ সার কারখানা চালুর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্দন ও বিক্ষোভ দুই বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় ১২ সেপ্টেম্বর নৌকাবাইচ

নবীনগরে সড়ক নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তোলায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া ঠিকাদারের

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৪:৫৩:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • / ১৭৯ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সড়ক নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তোলায় এক উপসহকারী প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া করার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ঠিকাদারের বিরুদ্ধে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। হামলার শিকার প্রকৌশলী আতঙ্কে থানায় মামলাও করতে সাহস পাচ্ছেন না বলে জানিয়েছেন।

জানা গেছে, নবীনগর উপজেলার মেরকুটা বাজার থেকে শিবপুর পর্যন্ত প্রায় সাড়ে ৪ কিলোমিটার সড়ক নির্মাণের কাজ পায় রাজশাহীর বরেন্দ্র কন্সট্রাকশন লিমিটেড। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অধীনে বাস্তবায়নাধীন এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ১৪ কোটি ৬৩ লাখ ৮০ হাজার টাকা। প্রকল্পটির তদারকির দায়িত্বে ছিলেন স্থানীয় প্রভাবশালী ঠিকাদার লোকমান হোসেন।

অভিযোগ রয়েছে, নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহারের বিষয়টি নিয়ে সোমবার দুপুরে ঢাকা থেকে আসা এলজিইডির প্রতিনিধি দল ও স্থানীয় প্রকৌশলীরা ঘটনাস্থল পরিদর্শনে যান। এ সময় কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় প্রতিনিধি দলের সামনেই উপসহকারী প্রকৌশলী মীর্জা মো. তরিকুল ইসলামকে লক্ষ্য করে ক্ষিপ্ত হয়ে ওঠেন ঠিকাদার লোকমান হোসেন।

ভুক্তভোগী প্রকৌশলী তরিকুল ইসলাম বলেন, কাজের নিম্নমান নিয়ে কথা বলতেই ঠিকাদার লোকমান ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি হাতে বাঁশ নিয়ে আমাকে মারতে উদ্যত হন এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এক পর্যায়ে আমি দৌড়ে সেখান থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসি।

ঘটনার পরও থানায় মামলা না করার বিষয়ে তিনি বলেন, “লোকমান খুবই প্রভাবশালী ও ভয়ংকর। মামলা করলে আমাকে প্রাণে মেরে ফেলতে পারে। তাই আমি এখান থেকে দ্রুত বদলি নেওয়ার চেষ্টা করছি।

এ বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান বলেন, “ঘটনার পরপরই পুলিশ সুপারের সঙ্গে কথা বলে ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারী ঠিকাদারকে গ্রেপ্তারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি কর্মকর্তার ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং সড়ক নির্মাণকাজের মান নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নবীনগরে সড়ক নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তোলায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া ঠিকাদারের

আপডেট সময় : ০৪:৫৩:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬