ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

টিকেট কালোবাজারি রোধে কঠোর পদক্ষেপের আশ্বাস দিলেন রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ শাহ আলম

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৫:৩৬:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • / ৮৭ বার পড়া হয়েছে

টিকেট কালোবাজারি রোধে কঠোর পদক্ষেপের আশ্বাস দিলেন রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ শাহ আলম

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনকে টিকেট কালোবাজারি, চুরি-ছিনতাই ও অবৈধ দখলমুক্ত করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) বিকাল ৫টার দিকে রেলওয়ে পুলিশের নবনিযুক্ত অফিসার ইনচার্জ শাহ আলমের সাথে ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার নেতৃবৃন্দ এ সভায় অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা দীর্ঘদিন ধরে স্টেশন এলাকায় টিকেট কালোবাজারি সিন্ডিকেটের দৌরাত্ম্যের বিষয়টি তুলে ধরেন। ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ আরিফ বিল্লাহ আজিজী বলেন, “টিকেট কালোবাজারির কারণে সাধারণ যাত্রীরা ন্যায্যভাবে টিকেট পেতে ব্যর্থ হচ্ছেন, যা অত্যন্ত দুঃখজনক।” তিনি দ্রুত এই সমস্যার সমাধানে জিআরপি পুলিশের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

তিনি আরও উল্লেখ করেন, স্টেশন এলাকায় চুরি, ছিনতাই ও অবৈধ দখলের কারণে যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এসব সমস্যা নিরসনে প্রশাসনের সঙ্গে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এসময় রেলওয়ে পুলিশ ফাঁড়ির নবনিযুক্ত ইনচার্জ শাহ আলম টিকেট কালোবাজারি বন্ধসহ স্টেশনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

সভা শেষে উভয় পক্ষই ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনকে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও যাত্রীবান্ধব পরিবেশে রূপান্তর করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন সাঈদ আব্দুল্লাহ হিমু, দেলোয়ার হোসাইন, আরিয়ান আহমেদ, আরাফাত সিরাজীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

টিকেট কালোবাজারি রোধে কঠোর পদক্ষেপের আশ্বাস দিলেন রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ শাহ আলম

আপডেট সময় : ০৫:৩৬:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬