ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসবের সমাপনী: আবৃত্তি, সঙ্গীত ও আলোচনা সভায় সংস্কৃতিচর্চার আহ্বান

মোঃ আবু নাছের রতন
  • আপডেট সময় : ০৪:৫৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / ১০৩ বার পড়া হয়েছে

সোমবার (২০ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়া শহরের শহীদ ধীরেন্দ্রনাথ ভাষা চত্বরে সাহিত্য একাডেমির উদ্যোগে ৪০ বছরের ধারাবাহিকতায় আয়োজিত বৈশাখী উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিকেল সাড়ে ৪টায় শুরু হওয়া অনুষ্ঠানে আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করেন সাহিত্য একাডেমি ও বৈশাখী শিল্পীগোষ্ঠীর শিল্পীরা। সন্ধ্যা সাড়ে ৬টায় “বাংলাদেশের সংস্কৃতি ও বিএনপি সরকারের অবদান” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।

সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক নূরুল আমিন এবং নির্বাহী সদস্য নুসরাত জাহান বুশরার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জাসাসের আহ্বায়ক কবি এনামুল হক জুয়েল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক (উপসচিব) শরিফুল ইসলাম, সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, প্রাইম আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, জেলা বিএনপির সিনিয়র সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান শাহীন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের সেক্রেটারি মো. মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খান সাদাত, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহীন, সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান লিমন এবং সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আলমগীর হোসেন।

স্বাগত বক্তব্য দেন জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযুষ কান্তি আচার্য এবং শুভেচ্ছা বক্তব্য দেন জেলা জাসাসের সদস্য সচিব বায়েজিদ আহমেদ হেলাল।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরীয় পরিয়ে সম্মাননা জানান সাহিত্য একাডেমির সদস্যরা।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমি, সপ্তসুর সঙ্গীত নিকেতনসহ স্থানীয় শিল্পীরা।

বক্তারা বলেন, বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং নতুন প্রজন্মকে সাংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধ করে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসবের সমাপনী: আবৃত্তি, সঙ্গীত ও আলোচনা সভায় সংস্কৃতিচর্চার আহ্বান

আপডেট সময় : ০৪:৫৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬