ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

যানজট নিরসনে কাউতুলী-ঘাটুরা সড়ক প্রশস্তকরণে উদ্যোগ, সরেজমিনে পরিদর্শন জেলা পরিষদ প্রশাসক

মো. আবু নাছের রতন
  • আপডেট সময় : ০৪:৪৩:০২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / ১৩১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের যানজট নিরসন ও জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে কাউতুলী থেকে ঘাটুরা (পুরাতন সিলেট রোড) পর্যন্ত সড়ক প্রশস্তকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম সিরাজ।

সদর ও বিজয়নগর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের নির্দেশনায় এই উদ্যোগ গ্রহণ করা হয়। শহরবাসীসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত জনগণের চলাচল সহজ করতে সড়কটি প্রশস্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

পরিদর্শনকালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আবদুল কাদির, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, রেড ক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান শাহীনসহ জেলা পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম সিরাজ জানান, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য জেলা প্রশাসন, জেলা পরিষদ, সড়ক ও জনপথ বিভাগ এবং পৌরসভার সার্ভেয়ারদের সমন্বয়ে কাউতুলী থেকে ঘাটুরা পর্যন্ত সড়কটি পরিমাপ করে একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রণয়ন করা হবে।

তিনি আরও জানান, পরিকল্পনাটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে। অনুমোদন পাওয়া গেলে টেন্ডারের মাধ্যমে দ্রুত কাজ শুরু করে সড়ক প্রশস্তকরণের কার্যক্রম সম্পন্ন করা হবে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

যানজট নিরসনে কাউতুলী-ঘাটুরা সড়ক প্রশস্তকরণে উদ্যোগ, সরেজমিনে পরিদর্শন জেলা পরিষদ প্রশাসক

আপডেট সময় : ০৪:৪৩:০২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬