ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ গ্যাস সংকটে বন্ধ সার কারখানা চালুর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্দন ও বিক্ষোভ দুই বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় ১২ সেপ্টেম্বর নৌকাবাইচ

সীমান্তে ৭০ লাখ টাকার ভারতীয় চোরাচালান জব্দ করেছে ৬০ বিজিবি

আজকের ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:২৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • / ২৮৭ বার পড়া হয়েছে

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭০ লাখ ৪ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডারগার্ড (বিজিবি) সদস্যরা।  গোসাইস্থল, কাজিয়াতলী, চন্ডিদার, কসবা, মঈনপুর, মাদলা, খাদলা, সালদানদী, শশীদল, শংকুচাইল এবং খারেরা বিওপির টহলদল সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে চোরাচালানের এসব মালামাল জব্দ করে।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে, শাড়ী, বাজি, জিরা, বাসমতি চাউল, ফুসকা, চিংড়ি মাছের রেণু, জনসন বেবি পাউডার, সাবান, রেডবুল এনার্জি ড্রিংকস, মশার কয়েল ও জালানী অকটেন। যার সিজার মূল্য আনুমানিক ৭০,০৪,১২০/-(সত্তর লাখ, চার হাজার, একশত বিশ) টাকা।

জব্দের বিষয়টি নিশ্চিত করেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম শরিফুল ইসলাম। এক বিবৃতিতে তিনি বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে সর্বদা ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এসব চোরাচালানী মালামাল জব্দ করা হয়। এবং জব্দকৃত চোরাচালানী মালামাল আখাউড়া কাষ্টমস্ অফিসে জমা করা হয়।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সীমান্তে ৭০ লাখ টাকার ভারতীয় চোরাচালান জব্দ করেছে ৬০ বিজিবি

আপডেট সময় : ১১:২৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬