ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

জনসেবায় গতি ও স্বচ্ছতায় জোর: ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের বিস্তৃত পরিদর্শন

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৪:৩৯:১৪ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / ১৪৩ বার পড়া হয়েছে

 ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সরকারি সফরে এসে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও প্রশাসনিক দপ্তর পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ। মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) অনুষ্ঠিত এ পরিদর্শনে তিনি চলমান প্রকল্পের অগ্রগতি, দাপ্তরিক কার্যক্রম ও জনসেবার মান সরেজমিনে মূল্যায়ন করেন।

সফরের অংশ হিসেবে জেলা প্রশাসক খাল খনন কর্মসূচির আওতাধীন বোয়ালিয়া খাল পরিদর্শন করেন। এ সময় তিনি কাজের গুণগত মান বজায় রাখা এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

পরবর্তীতে তিনি বিজয়নগর উপজেলা পরিষদ কার্যালয় ও বিজয়নগর থানা পরিদর্শন করেন। সেখানে দাপ্তরিক শৃঙ্খলা, সেবার মান এবং প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত জনগণের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশার কথা মনোযোগসহকারে শোনেন জেলা প্রশাসক এবং তা দ্রুত ও কার্যকরভাবে সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

মতবিনিময় সভায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়ে তিনি ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন এবং এ বিষয়ে প্রশাসনকে আরও কঠোর হওয়ার নির্দেশ প্রদান করেন।

জেলা প্রশাসক বলেন, “জনকল্যাণ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে একটি সমৃদ্ধ বিজয়নগর গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।”

তিনি আরও জানান, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এই পরিদর্শনের মাধ্যমে বিজয়নগর উপজেলার উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আসবে এবং জনসেবার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

জনসেবায় গতি ও স্বচ্ছতায় জোর: ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের বিস্তৃত পরিদর্শন

আপডেট সময় : ০৪:৩৯:১৪ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬