ঢাকা ১২:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

আখাউড়ায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত

আজকের ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৩০:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • / ১৬২ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উৎসবমুখর পরিবেশে এবং বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। ‘এসো হে বৈশাখ এসো হে সুখ’ এই আহ্বানে নতুন বছরকে বরণ করে নিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে নানা কর্মসূচি।

মঙ্গলবার (১৪ই এপ্রিল) পহেলা বৈশাখ সকালে জাতীয় সংগীতের মাধ্যমে বর্ষবরণের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য ‘বৈশাখী শোভাযাত্রা’ বের করা হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করে।

শোভাযাত্রা শেষে উপজেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও উপজেলা চত্বরে বৈশাখী মেলা অনু্িষ্ঠত হয়। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় গান ও ভিন্ন মাত্রার লোক সংস্কৃতির বেশকিছু উপস্থাপনা করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নিবাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কফিল উদ্দিন মাহমুদ, আখাউড়া থানার ওসি মো,জাবেদ-উল ইসলাম, সাবেক কেন্দ্রীয় কৃষক দল নেতা নাছির উদ্দিন হাজারী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, জেলা বিএনপির সদস্য খন্দকার বিল্লাল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন আব্দু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক হাজী জালাল উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জাকির হোসেন প্রমুখ।

এসময় উপজেলা নির্বাহী অফিসার তাপসী রাবেয়া জানান, বাংলা নববর্ষ বাঙালির মিলন মেলা রূপান্তরিত হয়েছে। এই উৎসবের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে পাশাপাশি আমাদের নতুন প্রজন্ম বাঙ্গালীর নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে আরও সচেতন হবে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আখাউড়ায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত

আপডেট সময় : ১০:৩০:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬