ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক-চাঁদাবাজ মুক্ত রাজশাহী গড়ছেন ব্রাহ্মণবাড়িয়ার সন্তান পুলিশ কমিশনার ফয়েজুল কবির নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় বাঞ্ছারামপুরে সাড়ে ৩ লাখ মানুষের ৩০ টি কমিউনিটি ক্লিনিক চলছে জোড়াতালি দিয়ে।। পরিত্যক্ত ভবনে চলে মাদকসেবন কসবায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার আখাউড়ায় ৪ মাসপর জামিন মিললো মানসিক ভারসাম্যহীন তিন সন্তানের জননীর। বিজয়নগরে কিশোরীর বিয়ে নিয়ে সংঘর্ষ, আহত ১০ সরাইল থানার ওসির সঙ্গে রুমিন ফারহানার বাদানুবাদ, পুলিশের জিডি সাংবাদিকদের গাড়ি আটকে ইজারার নামে যুবদল নেতার চাঁদা আদায়ের চেষ্টা ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল মণ্ডপে শোভিত প্রতিমা, কানে কানে উৎসব পৌঁছে দিচ্ছে ঢাক

আখাউড়ায় ছিনতাই হওয়া সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার, গ্রেফতার ৩

আজকের ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৩১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • / ২৮৯ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছিনতাইকৃত একটি সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। ছিনতাই হওয়ার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে গ্রেপ্তারকৃত ৩জন’কে জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২১ মার্চ (শনিবার) সন্ধ্যা ৬টার দিকে বিজয়নগর উপজেলাধীন চান্দুরা সিএনজি স্ট্যান্ড থেকে ইয়াছিন মিয়া নামের এক যাত্রীকে ভাড়া নিয়ে আখাউড়ার চেকপোস্ট এলাকার দিকে আসছিলেন অটোরিকশা চালক প্রান্তুস দাস। গমনপথে উপজেলার হীরাপুর এলাকার ফকিরমোড়া বিজিবি ক্যাম্প এলাকায় পৌঁছালে, যাত্রী বেশে থাকা ইয়াছিন মিয়া প্রাকৃতিক ডাকে সাড়া দিয়েছে অজুহাতে প্রান্তুস দাসকে সিএনজি গাড়িটি থামাতে বলে। চালক ইয়াছিন এর কথায় সিএনজি গাড়ি থামাইলে যাত্রী বেশে থাকা ইয়াছিন তাহার কোমর হতে একটি দারালো ছুরি বের করে চালক’কে ছুরি দ্বারা আঘাতের ভয় ভীতি প্রদর্শন করে সিএনজি চালিত অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়।

এ ঘটনায় কেশব দাস নামে ভুক্তভোগীর এক স্বজন বিজয়নগর থানায় একটি ছিনতাই মামলা দায়ের করেন। পরে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৩ মার্চ) রাতে অভিযান চালায় পুলিশ। তন্তর বাজার এলাকা থেকে প্রধান অভিযুক্ত ইয়াছিন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্য মতে, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর চৌমুহনীর উত্তর প‚র্বপাশে সিএনজি স্ট্যান্ড হইতে ছিনতাই করা অটোরিকশাটি উদ্ধার করা হয়। এ সময় সুমন চিশতি ও মামুন মিয়া নামে আরো দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার হওয়া তিনজন হলেনঃ উপজেলার বাউতলা গ্রামের মৃত বাছির মিয়ার ছেলে মোঃ ইয়াছিন মিয়া (২৮) ও সদর উপজেলার  সুলতানপুর পূর্বপাড়া (ভুইয়া বাড়ীর) মৃত মিজানুর রহমান ভুইয়ার ছেলে মোঃ চিশতি (৪৩) এবং সুলতানপুর(মধ্যপাড়া), মোতালিব মিয়ার ছেলে মোঃ মামুন মিয়া (২০)।

জানতে চাইলে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাবেদ উল ইসলাম বলেন, ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকা তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মঙ্গলবার দুপুরে তাদের জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আখাউড়ায় ছিনতাই হওয়া সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার, গ্রেফতার ৩

আপডেট সময় : ১০:৩১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬