আখাউড়া ইমিগ্রেশনে HMPV ভাইরাস প্রতিরোধে মেডিকেল বুথ।
- আপডেট সময় : ০৭:১১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
- / ৩১৪ বার পড়া হয়েছে
আখাউড়া(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধিঃ
পার্শ্ববর্তী দেশ ভারতে দ্য হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি) ছড়িয়ে পড়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ও স্থলবন্দর এলাকায় নেওয়া হয়েছে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা। উদ্ভোধন করা হয়েছে ৫ সদস্য বিশিষ্ট অস্থায়ী মেডিকেল বুথ। সোমবার (১৩ জানুয়ারি) সকালে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় অস্থায়ী মেডিকেল বুথ উদ্বোধন করা হয়। এসময় ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত হোসেন ও আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডাঃ মোঃ হিমেল খান
ভারত থেকে আসা যাত্রীদের মাঝে
হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করেন।
অস্থায়ী মেডিকেল বুথের সদস্য ডাঃ সানজিদা ইসলাম জানান, নতুন করে দেখা দেওয়া
HMPV ভাইরাস প্রতিরোধে সতর্কতা স্বরূপ প্রাথমিকভাবে সোমবার সকাল থেকে আখাউড়া স্থলববন্দর ইমিগ্রেশনে ভারত থেকে আসা যাত্রীদের নাম ঠিকানা তালিকাভুক্ত করে
শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। এবং প্রত্যেক যাত্রীকে সতর্কতামূলক মাস্ক ও হ্যান্ড স্যানেটাইজার ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।
আখাউড়া থানা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হিমেল খান জানান, HMPV ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, আমাদের মেডিকেল বুথের সদস্যরা আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশনে সকাল ৮টা থেকে বিকেল ৬টা পর্যন্ত দুই টিমে বিভক্ত হয়ে বাড়তি স্বাস্থ্য বার্তা দিচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন সাখাওয়াত হোসেন বলেন, HMPV ভাইরাস প্রতিরোধে আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় অস্থায়ী মেডিকেল ডেস্ক উদ্ভোধন করা হয়েছে।
দুই শিফটে সেখানে ৪ জন স্বাস্থ্য সহকারী কাজ করবেন। তারা ভারত হতে আগত যাত্রীদের নামের তালিকাভুক্ত করে শরীরের তাপমাত্রা পর্যবেক্ষণ করবেন, যাত্রীদের মুখে মাক্স ব্যবহারের পরামর্শ দিবেন, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার ও চলাচলের সময় দূরত্ব বজায় রাখার জন্য পরামর্শ দিবেন।
সংবাদটি শেয়ার করুন
































