ঢাকা ০১:৩১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিতাসের বুকে দুই বছর পর নৌকা বাইচ, অর্ধলক্ষাধিক দর্শকের উচ্ছ্বাস বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ গ্যাস সংকটে বন্ধ সার কারখানা চালুর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্দন ও বিক্ষোভ

কসবা সীমান্তে পিকাপসহ কোটি টাকার ভারতীয় শাড়ী ও জিরা আটক

আজকের ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৩৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • / ২৮১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ১টি পিকআপসহ প্রায় ১ কোটি ২৭ লাখ টাকা ম‚ল্যের ভারতীয় অবৈধ শাড়ী ও জিরা আটক করেছে বর্ডারগার্ড (৬০ বিজিবি) সদস্যরা। শনিবার (২৮ মার্চ) আনুমানিক ভোর ৬ টার দিকে কাজিয়াতলী বিওপি’র টহল দল উপজেলার সীমান্ত এলাকা জয়নগর গ্রাম হতে এসব অবৈধ মালামাল আটক করে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাজিয়াতলী বিওপি’র টহলদল উপজেলার সীমান্তবর্তী জয়নগর গ্রামে বিশেষ অভিযান চালায়। এসময় সীমান্ত পিলার-২০৩১/এম শূন্য (০) হতে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চোরাচালানের ১টি পিকআপসহ ভারতীয় ১,২৬৬ পিস শাড়ী ও ৬৩০ কেজি অবৈধ জিরা আটক করে বিজিবি সদস্যরা। যার সিজার ম‚ল্য আনুমানিক ১,২৭,১৭,০০০/- (এক কোটি সাতাশ লাখ সতেরো হাজার) টাকা। পরে আটককৃত পিকআপসহ চোরাচালানী মালামাল আখাউড়া কাষ্টমস্ অফিসে জমা করা হয়।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে। আজ এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাচালানী মালামাল জব্দ করা হয়।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

কসবা সীমান্তে পিকাপসহ কোটি টাকার ভারতীয় শাড়ী ও জিরা আটক

আপডেট সময় : ০৬:৩৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬